আহতদের দেখতে গিয়ে আসলাম চৌধুরী সীতাকুন্ডের ঐক্যবদ্ধ বিএনপিতে ফাটল কাম্য নয়

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সীতাকুন্ড বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থেকে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন চালিয়ে গেছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। সমানবিক বাংলাদেশ গঠনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মিশন ভিশন বাস্তবায়ন করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার কুমিরা, সোনাইছড়ি, বাঁশবাড়ীয়া এবং বাড়বকুন্ড ইউনিয়নে আহত নেতাকর্মীদের খোঁজ খবর নিতে গিয়ে অনুষ্ঠিত সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেটি কারো কাম্য নয়। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটি কখনও সংঘাতে রূপ নেয়াটা উচিত নয়। অতীতের ন্যায় সবাইকে আবারও একযোগে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে তৃতীয়পক্ষ সুযোগ নিবে। সেই সাথে দেশের অগ্রযাত্রা উন্নতিতেও বিরূপ প্রভাব পড়বে। খুব সহসাই সবাইকে এককাতারে এনে দলীয় কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, যুগ্ম-সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, মমতাজ উদ্দিন আহমেদ, মোঃ রবিউল হক, নাজিমউদ্দৌলা, গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, আজিজুর রহমান, আনোয়ারুল আজিম মুকুল, সবুজ, বশর চেয়ারম্যান, ইদ্রিস মিয়া, আওরঙ্গজেব মোস্তফা প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুয়েটে ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী- এ তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমআইএসটির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

এবার পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শহরগুলো হলো- ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।

চট্টগ্রামে রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস-চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মোহাম্মদ আছিফ চৌধুরী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন আছিফ-জাহাঙ্গীর পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচিত কমিটিতে ভাইস-চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সকল সদস্য ও স্বেচ্ছাসেবকের সহযোগিতায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করতে চাই।তিনি বলেন, জেমিসন হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং ইউনিটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

বিশেষ সাধারণ সভায় রেড ক্রিসেন্টের চট্টগ্রাম জেলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কমিটির নতুন নেতৃত্ব মানবিক কার্যক্রম সম্প্রসারণ, হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ