এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামী চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি)। গ্রেফতার বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর বাদামতলা কাজীবাড়ি এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।গ্রেফতারকৃত ওই আসামী হলেন মো. বাহাদুর মিয়া (৩৫)। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। এর আগে শুক্রবার দুপুরে নগরের ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৭ জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়া। পরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় ওই বছরের ১৫ আগস্ট দায়ের করা একটি মামলায় তাকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়।
এসআরবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরে চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাহাদুর মিয়াকে জিএমপির কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।














