দুর্গাপূজায় গুজব-উসকানির বিষয়ে সতর্ক থাকার আহবান এসপি মাসুদের

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজায় গুজব-উসকানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। রোববার (৪ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারেশারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত সভায় জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।
এসপি মো. মাসুদ আলমের সভাপতিত্বে সভায় বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
পূজা উদযাপন পরিষদের নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও

উসকানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার না করতে এবং গুজব বা বিভ্রান্তিকর কোনো তথ্য নজরে এলে তা দ্রুত পুলিশকে জানাতে বলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। সভায় নারী ভক্তদের যে কোনো সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানে কার্যকর ব্যবস্থা এবং শিশুদের জন্য বিশেষ সহায়তা রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
সভায় বলা হয়, কোনো ছোটখাটো বিরোধ যেন বড় ঘটনায় রূপ না নেয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিত উদ্যোগ নিতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন থানা থেকে আসা পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা ও স্থানীয় পরিস্থিতি তুলে ধরেন। তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা পুলিশ। শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদ, পূজারী, ভক্ত, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো.ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আতিক উল্লাহ’র আদালতে গ্রেপ্তার দুই কিশোর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গ্রেপ্তার দুই কিশোর হলো আশ্রাফুল ইসলাম শ্রাবন (১৬) ও আকবর হোসেন ফাহিম (১৭)। তারা সোনাইমুড়ী উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। পিবিআই জানায়, তারা একটি কিশোর গ্যাং গড়ে তুলে এলাকায় ত্রাস সৃষ্টি ও মব তৈরির মাধ্যমে অরাজকতা চালিয়ে আসছিল।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১১ জুন রাত ১১টা থেকে ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটের মধ্যে সোনাইমুড়ী উপজেলার শাকতলা ছিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে এবং পরে নদোনা আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে ফয়েজ আহাম্মদকে পিটিয়ে হত্যা করা হয়। পূর্বশক্রতার জেরে মাদকসেবীর অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে তাকে লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত কিশোরেরা ও তাদের সহযোগীরা। পরে তাকে রাস্তায় ফেলে রেখে যায় তারা। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ফয়েজকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১২ জুন সোনাইমুড়ী থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়। মামলায় সবুজ (২২), মনা (২৫) ও জামাল (২৬)সহ অজ্ঞাতনামা আসামিও রয়েছে। মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় সংস্থাটি স্বউদ্যোগে তদন্তের দায়িত্ব নেয়। উপপরিদর্শক ফরিদ উদ্দিনকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

পিবিআই জানায়, এক মাসের বেশি সময় ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নথিপত্র বিশ্লেষণ ও নিবিড় তদন্তের পাশাপাশি কয়েক দফা অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় রোববার ভোর পৌনে ৩টার দিকে শাকতলা গ্রামে অভিযান চালিয়ে এজাহারবহির্ভূত ও তদন্তে উঠে আসা দুই কিশোরকে আইনি হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে রোববার বিকেল ৩টার দিকে তাদের আদালতে হাজির করা হলে দুজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআইয়ের তদন্তে আরও জানা গেছে, ওই দুই কিশোর নিজ এলাকা ও আশপাশের এলাকার কিশোরদের নিয়ে একটি দল গড়ে তুলেছিল। দলটি এলাকায় ত্রাস সৃষ্টি, অরাজক পরিস্থিতি তৈরি এবং মব সৃজনের মাধ্যমে জনশান্তি বিঘ্নিত করে আসছিল। ঘটনার দিন মাদক সেবনকে কেন্দ্র করে ফয়েজের সঙ্গে তাদের ও সহযোগীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ফয়েজকে লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে।

নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এজাহারভুক্ত আসামিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা প্রেরক
গিয়াস রনি
মু.০১৬৭৬-৬৯৮৬২৬, নোয়াখালী।

ব্যবসা করলে হবেনা, আমাদের সেবার মনোভাব থাকতে হবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে আবু সুফিয়ান এম.পি
ব্যবসা করলে হবেনা, আমাদের সেবার মনোভাব থাকতে হবে
————
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শুধু ব্যবসা করলে হবেনা, আমাদের সেবার মনোভাব থাকতে হবে। নিজেকে সেবার কাজে যুক্ত রাখার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ একজন মানুষ করতে পারে। গত ৩ অক্টোবর শনিবার রাতে ষ্টেশন রোডস্থ হোটেল সৈকতে হোটেল রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতি, চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৯) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সমিতির সভাপতি ইলিয়াছ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম এর উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ক্যাবের ভাইস প্রেসিডেন্ট নাজের হোসেন।
বক্তব্য রাখেন, কো-চেয়ারম্যান মো. রফিক উদ্দীন, মোহাম্মদ সেকান্দর জামান, ক্যাবের যুগ্ন সম্পাদক সেলিমুজ্জমান, অভিষেক অনুষ্ঠান কমিটির আহবায়ক আনোয়ার হোসেন, সমিতির সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, মাহফুজুর রহমান, সি. যুগ্ম সম্পাদক আশরাফুল আহসান রাকিব, সহ সাধারণ সম্পাদক শামশুজ্জামান, মো নুর হোসেন, মো সোলাইমান মিয়া, দপ্তর সম্পাদক, মোহাম্মদ রিফাত হোসেন, সহ- আইন বিষয়ক সম্পাদক সুমন বিশ্বাস প্রমূখ।
সমিতির নেতৃবৃন্দ বলেন, সারাদেশে কর্মসংস্থান সৃষ্টি করে আসছে রোঁস্তোরা ব্যবসায়ীরা। আমরা যা খাই, তাই ক্রেতাদের খাবার চেষ্টা করি। কিন্তু অভিযানের নামে আমাদের হয়রানি করে আসছে। মোটা অংকের জরিমানা করছে। আমাদের ট্রেক্সের টাকা দিয়ে যাদের বেতন ভাতা চলে তারাই আমাদের হয়রানি করে আসছে। বক্তারা অভিযানের নামে হয়রানি বন্ধসহ কয়েকটি দাবি উথ্থাপিত করেন।
সাংসদ আবু সুফিয়ান সংসদে দাবি দাওয়া গুলো তুলে ধরার চেষ্টা করবেন বলে জানান। তিনি ভেজালমুক্ত খাবার পরিবেশন, হোটেলগুলোকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। তিনি বলেন, মাঝে মাঝে পরিদর্শন করলে সবাই সচেতন থাকবে। ব্যবসা করলে হবেনা, সেবার মনোভাব থাকতে হবে আমাদের। পরিশেষে সভাপতির সমাপনী ভাষণে অনুষ্ঠান সম্পন্ন হয়।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ