প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনশক্তিই অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের মুরাদপুরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)’র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীন বরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণের পাশাপাশি পড়াশোনায় উৎসাহিত করতে চলমান শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র উপাচার্য, পরিবেশবিদ প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, সিডিএ’র উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি মো. আবু ঈসা আনছারী, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ জনশক্তির গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিশ্বায়ন ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে দক্ষতাভিত্তিক শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ডিপ্লোমা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সময় তিনি শিক্ষার্থীদের দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের প্রতি গুরুত্বারোপ করেন।

০প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী বলেন, শিল্পক্ষেত্রের বিকাশ ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের যুগোপযোগী কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য এনআইটি’র চেয়ারম্যান আহসান হাবিবকে আন্তরিক ধন্যবাদ জানান।ইঞ্জিনিয়ার মো. আবু ঈসা আনছারী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী ও কর্মঠ। হাতে-কলমে শিক্ষা শিক্ষার্থীদের সাহস ও আত্মবিশ্বাস বাড়ায়। এই আত্মবিশ্বাসী ও দক্ষ তরুণ সমাজই দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে আহসান হাবিব বলেন, এনআইটি শিক্ষার্থীদের মানসম্মত কারিগরি শিক্ষা, আধুনিক ল্যাবভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে যোগ্য ও কর্মমুখী জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশে বৃত্তি প্রদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।0ৌ0

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম মহানগর যুবদলে এমডি. আকতার হোসেন শাহিন নামে কোনো সহ-সভাপতি নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর’র পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে এই মর্মে অবহিত করা যাচ্ছে যে, মহানগর যুবদলে এমডি. আকতার হোসেন শাহিন নামে কোন সহ-সভাপতি নেই। এমডি. আকতার হোসেন শাহিন নামে জনৈক ব্যক্তি ভিজিটিং কার্ডে যুবদলের ভূয়া পদবী ব্যবহার করে নানা ধরনের তদবির, অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। যা মহানগর যুবদলের নজড়ে এসেছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ সংশ্লিষ্ট সকল কে এ ধরনের প্রতারক থেকে সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, জাতীয়তাবাদী যুবদল যুব-ঐক্য-প্রগতির মূল মন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আর্দশের সংগঠন। যুবদলের নাম ভাঙিয়ে যারা নানা ধরনের অপরাধে লিপ্ত তাদের বিষয়ে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন।

 

নোয়াখালীতে কিশোর কিশোর অপরাধ বিরোধী অভিযানে আটক ১০৪

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

নোয়াখালীতে কিশোর কিশোর অপরাধ বিরোধী অভিযানে ১০৪ জনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে হাতিয়া থানায় ৪০ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৩১ জন, চরজব্বর থানায় ১০ জন, কোম্পানীগঞ্জ থানায় ৬ জন, চাটখিল থানায় ৬ জন, কবিরহাট থানায় ৪ জন, সুধারাম মডেল থানায় ৩ জন, সেনবাগ থানায় ২ জন এবং সোনাইমুড়ী থানায় ২ জন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ