চট্টগ্রামে ৫৯ বছর পর পতেঙ্গায় চালু হচ্ছে নতুন দুটি সরকারি স্কুল

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীতে ১৯৬৭ সালের পর সরাসরি সরকারি উদ্যোগে নতুন কোনো মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি। এবার চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা পতেঙ্গায় দুইটি স্কুল চালু হচ্ছে। এতে কাটছে ছয় দশকের খরা। নতুন প্রতিষ্ঠান দুটি হলো, উত্তর পতেঙ্গার বিজয়নগর এলাকায় ‘মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ’ এবং পূর্ব পতেঙ্গার স্টিল মিল এলাকায় ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজ।

পতেঙ্গার এক প্রান্তে অবস্থিত হলেও এখানে রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কর্ণফুলী টানেল, ইস্টার্ন রিফাইনারি (তেল শোধনাগার), সমুদ্রসৈকত ও ইপিজেডের মতো গুরুত্বপূর্ণ সব স্থাপনা। অথচ এতদিন এই এলাকায় ছিল না কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে পতেঙ্গায় চালু হচ্ছে নতুন দুটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে আধুনিক সুবিধার ১০ তলাবিশিষ্ট এ দুই প্রতিষ্ঠানে পাঠদান শুরু করতে চলছে প্রস্তুতি।

জানা গেছে,শিক্ষা মন্ত্রণালয়ের ‘৯টি সরকারি স্কুল অ্যান্ড কলেজ স্থাপন প্রকল্পের’ আওতায় প্রতিষ্ঠান দুটি নির্মাণ করা হয়েছে। মাস্টারদা সূর্যসেন স্কুল অ্যান্ড কলেজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২২ কোটি ৯৬ লাখ টাকা। আর শাহ আমানত স্কুল অ্যান্ড কলেজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২২ কোটি ৬০ লাখ টাকা। প্রতিটি প্রতিষ্ঠানে একসঙ্গে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ শিক্ষার্থীর পাঠদান করা যাবে। ভবনগুলোতে আধুনিক শ্রেণিকক্ষ, আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি, মাল্টিপারপাস হল, মিড-ডে মিল কক্ষসহ আনুষঙ্গিক সব সুবিধা রয়েছে।পদায়ন করা হয়েছে দুজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কিন্তু এখনো প্রয়োজনীয় শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল আজম বলেছেন, চলতি মাসের শেষের দিকে ভবন বুঝিয়ে দেওয়ার কথা। এখন লিফটের কাজ চলছে। শিক্ষক ও কর্মচারী নিয়োগের ব্যাপারে মন্ত্রণালয় বলেছে, খুব শিগগির শিক্ষক পদায়ন করা হবে।
অন্যদিকে মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেছেন, এরই মধ্যে আসবাব বিভিন্ন জিনিসপত্র চলে এসেছে। কিন্তু জনবল না থাকায় এসব গ্রহণ ও যথাযথভাবে সংরক্ষণ করতে বেগ পেতে হচ্ছে।

ভবন হস্তান্তরের বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তানভীর ইসলাম বলেছেন, দুই প্রতিষ্ঠানেরই মূল ভবনের নির্মাণকাজ শেষ। এখন ভেতরের ফিনিশিংয়ের কাজ চলছে। শুধু বিদ্যুৎ সংযোগ বাকি। ১৫ নভেম্বরের মধ্যে বাকি কাজ শেষ করে ভবন বুঝিয়ে দেওয়া হবে।
পতেঙ্গা, ইপিজেড এবং বন্দরকেন্দ্রিক শিল্প ও আবাসিক এলাকার সম্প্রসারণের কারণে ওই এলাকায় শিক্ষার্থীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে।

বিজয়নগর এলাকার অভিভাবক আলেয়া বেগম বলেছেন, এলাকায় ভালো সরকারি স্কুল না থাকায় বাধ্য হয়ে মেয়েকে প্রতিদিন দূরে নিয়ে যেতে হয়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিও পোহাতে হয়। নতুন স্কুল চালু হলে আশপাশের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল আজীজ বললেন, শুরুতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে এবং প্রতিটি শ্রেণিতে একটি করে শাখা থাকবে। শিক্ষক নিয়োগের পর শাখা বাড়ানো হবে।

এদিকে সর্বশেষ জনশুমারি (২০২২) অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ (উত্তর পতেঙ্গা) ও ৪১ নম্বর (দক্ষিণ পতেঙ্গা) ওয়ার্ডের মোট জনসংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১৯ জন। তবে স্থানীয়দের মতে, বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি। কারণ, চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডের বিপুলসংখ্যক শ্রমিক এবং পতেঙ্গাকেন্দ্রিক বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ এলাকায় বসবাস করেন।

জনশুমারির তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ দুই ওয়ার্ডে শূন্য থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ৪১ হাজারের বেশি। এর মধ্যে ৫ থেকে ১৪ বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ হাজার। দুই ওয়ার্ড মিলিয়ে ১৭টির মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছয়টি বেসরকারি ও সিটি করপোরেশন পরিচালিত মাধ্যমিক বিদ্যালয় থাকলেও কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছিল না। নতুন দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার বিশাল সুযোগ তৈরি হলো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে খাবার তৈরি পোড়া তেলে, ৩ লাখ টাকা জরিমানা পাছাজিও ফুডসকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, আনিছুর রহমান।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সোমবার আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পোড়া তেলে খাবার তৈরি, অতি অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুতি এবং প্যাকেজিং, যত্রতত্র খাবার প্রস্তুতকারী স্থানে তেলাপোকা এবং ঈদের বেসরন এবং মিষ্টির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা, যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্য উৎপাদন ও নকল চেরি ফল ব্যবহার করায় পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট ফ্রিজে সংরক্ষণ করায় আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ