নেত্রকোনার পূর্বধলায় সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

​নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘সিরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৩০ অক্টোবর) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পূর্বধলা উপজেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে।

​‘সিরাতের আলোকিত পথ ধরি, সুন্নাহর সৌরভে জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং নৈতিক ও আদর্শিক জীবন গঠনে উদ্বুদ্ধ করা।
​উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন। এতে আরও বক্তব্য দেন নেত্রকোনা জেলা ছাত্রশিবিরের সভাপতি তারিকুজ্জামান তৌহিদ ও পূর্বধলা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে সিরাত চর্চার বিকল্প নেই। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল ব্যক্তি, পরিবার ও সমাজজীবন সুন্দর, সুশৃঙ্খল এবং কল্যাণমুখী করে গড়ে তোলা সম্ভব।

​আলোচনা সভা শেষে সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় প্রতিযোগী শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাবনার ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ভাঙ্গুড়া উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ অক্টোবর বিকালে ৪ টার দিকে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের সামনের মাঠ চত্বরে এ সভার আয়োজন করা হয়।
জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, মানবাধিকার রক্ষা এবং সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম তুলে ধরতে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ নুর ইমাম সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম। সভাটি সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান পান্না।
সভায় মানবাধিকার প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাই কে সচেতন হতে হবে। পাশাপাশি অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ভাঙ্গুড়া উপজেলা শাখা ও পৌর শাখা ভবিষ্যতে বিভিন্ন সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।
ভাঙ্গুড়া উপজেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মোঃ আখিরুজ্জামান মাসুম কে সভাপতি ও মেহেদী হাসান পান্না কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অপর দিকে ভাঙ্গুড়া পৌর হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মোঃ শহিদুল ইসলাম টিটু কে সভাপতি ও মোঃ শফিকুল ইসলাম সাগর কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ