রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) ভোলাব ইউনিয়ন পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির (গভঃ রেজি নং-৫৫৭) উদ্যোগে আয়োজিত সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পল্লী চিকিৎসক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন টিটু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাহাবুব রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মো. কামাল দেওয়ান।

ভোলাব ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম, ভোলাব ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সামাদ এবং ভোলাব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জনতা ফার্মেসির মো. সাইদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক সোহেল কবির,সহ-সভাপতি ইমরান হোসেন ।
সম্মেলনে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সমিতির নতুন শাখা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে এম.এ. রহিম, সাধারণ সম্পাদক হিসেবে সুজিত কুমার দাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোকারম চৌধুরীর সহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন ঘোষণা করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম.এ. রহিম ও সুজিত কুমার দাস।

রূপগঞ্জ পল্লী চিকিৎসক সভাপতি কামাল দেওয়ান জানান, পল্লী চিকিৎসকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে ভোলাব ইউনিয়নে পল্লী চিকিৎসকদের ঐক্যবদ্ধ কার্যক্রম আরও বেগবান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় হঠাৎ করে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষও আক্রান্ত হচ্ছেন এ রোগে। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপও কমছে না। প্রতিদিনই জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন রোগীরা। হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গিয়াছে, গত অক্টোবর মাসে হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৭ জন রোগী। অথচ চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনেই এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। অর্থাৎ পুরো অক্টোবর মাসের তুলনায় নভেম্বরের প্রথমার্ধেই হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪ জন। আক্রান্তদের মধ্যে শিশু ছাড়াও বয়স্ক নারী-পুরুষ রয়েছেন। এতে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও হাম ছড়িয়ে পড়ার বিষয়টি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে হাম আক্রান্ত ৭ জনের মধ্যে ২ জন শিশু, ২ জন বয়স্ক পুরুষ ও ৩ জন নারী ছিলেন। অন্যদিকে চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে আক্রান্ত ১১ জনের মধ্যে ৩ জন শিশু, ৪ জন বয়স্ক পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। আক্রান্তদের বয়স ও লিঙ্গ ভিত্তিক এ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হাম এখন শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নেই; বিভিন্ন বয়সী মানুষও আক্রান্ত হচ্ছেন।

এদিকে হাম পরিস্থিতির পাশাপাশি ডেঙ্গু নিয়েও বাড়ছে উদ্বেগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৭ জন। আর চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনেই নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৪ জন। অর্থাৎ গত দেড় মাসে শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক রোগী।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে কেউ কেউ পরিবারের সদস্যদের সহায়তায় চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। জ্বর, শরীরে র‌্যাশ সহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে অনেকেই ছুটছেন হাসপাতালে। ফলে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সময় মতো চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ সাব্বির খান বলেন, হাম ও ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাই কে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, শরীরে র‌্যাশ, মাথা ব্যথা কিংবা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে শিশুদের অসুস্থতার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম বলেন, হাম ও ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং জ্বর বা শরীরে র‌্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। মশার বংশ বিস্তার রোধে সবাই কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আক্রান্ত রোগীদের অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।

পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

​দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করা ও প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক ধানের জাত এবং প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় কৃষক সমাবেশ, নমুনা শস্য কর্তন এবং বীজ ও সংরক্ষণ পাত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) পূর্বধলা উপজেলার বাদেবিন্না গ্রামে স্থাপিত ‘প্রযুক্তি গ্রাম’-এর বহুমুখী কার্যক্রম নিয়ে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর ‘স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)’ প্রকল্পের অর্থায়নে এবং পূর্বধলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।

​অনুষ্ঠানে আমন ২০২৬ মৌসুমের উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদি ব্রি ধান১০৩ জাতের নমুনা শস্য কর্তন করা হয়। পাশাপাশি আসন্ন বোরো ২০২৬-২৭ মৌসুম সামনে রেখে স্থানীয় কৃষকদের মাঝে উন্নতমানের বোরো ধানের বীজ এবং আধুনিক ‘এলএসটিডি বীজ সংরক্ষণ পাত্র’ বিতরণ করা হয়।

​ব্রি আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মোঃ খালিদ হাসান তারেকের সঞ্চালনায় এবং এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী এতে অংশ নেন।

​প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেন, “গবেষণালব্ধ আধুনিক কৃষি প্রযুক্তি ও উচ্চফলনশীল জাতগুলো দ্রুততম সময়ে প্রান্তিক কৃষকের মাঠে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। পূর্বধলার এই প্রযুক্তি গ্রাম সেই লক্ষ্য বাস্তবায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিচু ও বন্যাপ্রবণ এলাকার উপযোগী ব্রি ধান১১০ ছড়িয়ে দেওয়ার কার্যক্রম এবং বোরো-আমনের মাঝের সময়ে আউশ চাষ সম্প্রসারণের উদ্যোগ এ অঞ্চলের কৃষকদের দুর্যোগজনিত ক্ষতি থেকে রক্ষা করার পাশাপাশি খাদ্য নিরাপত্তাকে আরও সুসংহত করবে।” তিনি কৃষি যান্ত্রিকীকরণ, আলোকফাঁদ ব্যবহার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণের এই উদ্যোগকে সমগ্র বাংলাদেশের জন্য অনুকরণীয় রোল মডেল হিসেবে উল্লেখ করেন।

​সভাপতির বক্তব্যে ড. মোঃ আনোয়ার হোসেন জানান, কৃষকরা যাতে এলাকার আবহাওয়া ও জমির ধরন বুঝে সঠিক জাত বেছে নিতে পারেন, সেজন্য গত বোরো মৌসুম থেকে এখানে ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা মাঠে দাঁড়িয়েই বিভিন্ন জাতের ফলনের পার্থক্য সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন। তিনি আরও বলেন, শস্যের নিবিড়তা বাড়াতে সরিষা চাষের উপযোগী স্বল্পমেয়াদি ব্রি ধান১০৩ এবং যেখানে সরিষা হয় না সেখানে বোরোর পর আউশ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে কোনো জমি পতিত না থাকে। এছাড়া অঞ্চলভিত্তিক নতুন জাত উদ্ভাবনে উদ্ভিদ প্রজনন, বায়োটেকনোলজি ও হাইব্রিড রাইস বিভাগের গবেষণা ট্রায়াল এবং যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ ও ফসল কর্তন কার্যক্রম অব্যাহত রয়েছে।

​বিশেষ অতিথি মোঃ আমিরুল ইসলাম বলেন, ব্রি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় নেত্রকোণার ধান উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসছে। যান্ত্রিক চাষাবাদে কৃষকদের উৎপাদন খরচ ও শ্রম সাশ্রয় হচ্ছে এবং আধুনিক বীজ সংরক্ষণ পাত্র ব্যবহারের ফলে এলাকায় মানসম্মত বীজের সংকট দূর হবে।অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা রাইস গার্ডেনের মাধ্যমে সরাসরি ফলন দেখে এবং বাম্পার ফলন পেয়ে আধুনিক চাষাবাদে ব্যাপক আগ্রহের কথা জানান।

আলোচিত খবর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে ১৩ নভেম্বর শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী উপরোক্ত বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন এবং যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেতন থাকা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ