রাঙ্গামাটির যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে ৪০তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাধু সাধু সাধু ধ্বনিতে হাজারো পুণ্যার্থীদের ভক্তি ও শ্রদ্ধায় রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে ৪০ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত কঠিন চীবর বুনন ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে সোমবার শুরু হয়ে মঙ্গরবার বিকেলে দুইদিন ব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো, বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান, পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠ, ধর্মীয় দেশনা, কল্পতরু প্রদক্ষিণ ও ফানুস বাত্তি উৎসর্গসহ উল্লেখযোগ্য।

কঠিন চীবর দানোৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থী অংশ নেন। পুণ্যার্থীদের পদচারণায় মূখর হয়ে উঠে বিহার প্রাঙ্গণ। দুপুরে কল্পতরু ও কঠিন চীবরকে পুরো বিহার এলাকা প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা করা হয়। সন্ধ্যায় জগতের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় ৮৪ হাজার বাতি প্রজ্জ্বলন করা হয়।

মঙ্গলবার সকালে প্রথমে মঞ্চে উপস্থিত ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ভক্তরা। পরে উদ্বোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে পঞ্চশীল পাঠ করেন প্রদীপ চাকমা। বিশেষ প্রার্থনা পাঠ করেন বর্ষা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি পূর্ণ চক্র চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন রূপক চাকমা ও অরুণ কুমার চাকমা।

ধর্মীয় সভায় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্ম দেশনা দেন দীঘিনালা বনবিহারের উপাধক্ষ্য ভদন্ত শ্রীমৎ শুভবর্ধন মহাস্থবির। বিমুক্তিপুর ধ্যান কুটিরের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ প্রিয়ানন্দ মহাস্থবির, ধুতাঙ্গটিলা বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ দেবধাম্মা মহাস্থবির, রাজবন বিহারের ভিক্ষু ভদন্ত শ্রীমৎ অগ্রজ্যোতি মহাস্থবির ও যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ কল্যাণজ্যোতি মহাস্থবির।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্ব বাকলিয়ায় গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসার নবগঠিত পরিচালনা পরিষদের অভিষেক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাটস্থ গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসা, হেফজখানা ও এতিমখানার নবগঠিত পরিচালনা পরিষদের অভিষেক ও দোয়া মাহফিল গত ১৩ আগস্ট বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পরিষদের মুহাম্মদ মোরশেদুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাঈদ হোসেন সোহেল, প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু মুহাম্মদ মুফিদুল ইসলাম, অর্থ সম্পাদক সারওয়ার আলম, ব্যবসায়ী এমদাদুল হক রায়হান, ব্যবসায়ী মোক্তার আহমদ, গণমাধ্যমকর্মী মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মাদরাসা, হেফজখানা ও এতিমখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত পরিচালনা পরিষদ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।পরে মাদরাসা, হেফজখানা ও এতিমখানার উত্তরোত্তর সাফল্য, শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সবার কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেনীর পূর্ব ছিলোনীয়ায় রাধাগোবিন্দ সেবাশ্রমে দু’দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে সম্পন্ন হলো ফেনীর ছনুয়ার পূর্ব ছিলোনীয়া (উত্তর গ্রাম) মাখন পালের বাড়ীস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহ স্থাপন ও প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। গত ৫ আগষ্ট বুধবার সন্ধ্যা থেকে অনুষ্টানের সূচনা হয়। দিকদর্শন প্রকাশনী লিঃ ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের সাবির্ক সহযোগিতায় ওই দিন বুধবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গঙ্গা আবাহন ও শ্রীশ্রী সত্য নারায়ণ পূজা এবং অধিবাসকৃত্য, ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টায়


শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজারম্ভ ও প্রাণ প্রতিষ্ঠা, সকাল ১১ টায় যজ্ঞারম্ভ, হোম ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২ টায় ভোগরাগ ও আরতি, দুপুর ১ টায় আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শত প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে সকলে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সকল ভক্তবৃন্দ এবং দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আর.সি পাল সকলের প্রতি এক বিবৃতিতে কৃতজ্ঞতা জানিয়েছেন।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ