রাউজানে পূর্বআবুরখীল শান্তিময় বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

রতন বড়ুয়া সিনিয়র রিপোর্টার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার ধর্মগ্রাম আবুরখীলে জম্মজাত ১৭তম সংঘনায়ক ভদন্ত দ্যুবরাজ মহাস্থবীর প্রতিষ্ঠিত পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে প্রতিবছরের ন্যায় এই বছরও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসৰ দানোত্তম স্তুত কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ নভেম্বর রোজ শনিবার সারাদিন ব্যাপি এই ধর্মীয় অনুষ্ঠানে সকালবেলা জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, বিশ্বশান্তি কামনায় মঙ্গল সুত্রপাঠ, বুদ্ধপূজা উৎসর্গ ও সদ্ধর্ম আলোচনা অষ্টপরিস্কার সহ পঞ্চশীল গ্রহন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ভদন্ত সোবিতানন্দ মহাথের।
স্বাগত বক্তব্য প্রদান করেন শান্তিময় বিহারের অধ্যক্ষ বুদ্ধানন্দ থের।

দুপুর ২ ঘটিকায় শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। ভদন্ত করুনা প্রিয় থের এর মঙ্গলাচরণের মধ্য দিয়ে সূচনা করা হয় অনুষ্ঠানের।

বিহার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদাক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় কঠিন চীবর দান অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ভদন্ত সোবিতানন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া।

প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভদন্ত ধর্মানন্দ মাহাথের।

কঠিন চীবর দান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ও অজন্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথের।
প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্দ্ধতন সহ-সভাপতি তদন্ত জ্ঞানানন্দ মহাথের ও বিশেষ জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক আবুরখীল কেন্দ্রিয় বিহারের অধ্যক্ষ ভদন্ত অরুণানন্দ মহাথেরো ও কেউটিয়া খামার বাড়ী সার্বজনীন ধর্মদূত বিহারের অধ্যক্ষ তদন্ত ধর্মানন্দ মহাথের,ভদন্ত পূর্ণানন্দ থের।
পঞ্চশীল প্রার্থনা করেন সমাজ সেবক প্রদীপ বড়ুয়া।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সদস্য ও পটিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রুপেন বড়ুয়া।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন শান্তিময় বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক পিকলু বড়ুয়া।

উক্ত পূন্যময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাঠিছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারের সভাপতি লায়ন রুপন বড়ুয়া, রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি, সমাজ সেবক সমাজ সেবক সমাজ সেবক ভূষণ বড়ুয়া , রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম , সমাজসেবক প্রকৌশলী প্রীতিময় বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর সভাপতি পুস্পেন বড়ুয়া কাজল।

উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি আনন্দ প্রসাদ বড়ুয়া, আবুরখীল জনকল্যান প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক প্রবেশ কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সভাপতি সঞ্চিতা তালুকদার,অর্থ সম্পাদক কমল বড়ুয়া।

এছাড়াও পন্ডিত প্রবর ভিক্ষু সংঘ দানের উপর আলোচনায় অংশগ্রহন করেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন ও ফানুষ উত্তোলন করা হয়।

৷ ছবির ক্যাপশন সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছেন ডক্টর রুপেন বড়ুয়া

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফেনীর পূর্ব ছিলোনীয়ায় রাধাগোবিন্দ সেবাশ্রমে দু’দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে সম্পন্ন হলো ফেনীর ছনুয়ার পূর্ব ছিলোনীয়া (উত্তর গ্রাম) মাখন পালের বাড়ীস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহ স্থাপন ও প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। গত ৫ আগষ্ট বুধবার সন্ধ্যা থেকে অনুষ্টানের সূচনা হয়। দিকদর্শন প্রকাশনী লিঃ ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের সাবির্ক সহযোগিতায় ওই দিন বুধবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গঙ্গা আবাহন ও শ্রীশ্রী সত্য নারায়ণ পূজা এবং অধিবাসকৃত্য, ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টায়


শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজারম্ভ ও প্রাণ প্রতিষ্ঠা, সকাল ১১ টায় যজ্ঞারম্ভ, হোম ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২ টায় ভোগরাগ ও আরতি, দুপুর ১ টায় আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শত প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে সকলে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সকল ভক্তবৃন্দ এবং দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আর.সি পাল সকলের প্রতি এক বিবৃতিতে কৃতজ্ঞতা জানিয়েছেন।

গাউসিয়া তাহেরীয়া সুন্নীয়া নূরানী মাদ্রাসা নতুন পরিচালনা কমিটি গঠন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১৮ নং ওয়ার্ড পূর্ব বাকলিয়া, কালামিয়া বাজার আব্দুল লতিফ হাটখোলা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহিলা স্কুল অ্যান্ড কলেজের সামনে, আব্দুস সোবাহানের বাড়ি দিদারুল মেনশন, গাউসিয়া তাহেরীয়া সুন্নীয়া নূরানী মাদ্রাসা (হেফজখান ও এতিমখানা) পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ৪ আগস্ট মঙ্গলবার বিকালে গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী (হেফজখানা ও এতিমখানা) প্রধান শিক্ষক মাওলানা মো. মফিদুল ইসলামের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাদ্রাসার সভায় সর্বসম্মতিক্রমে মাদ্রাসাটি পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে মুহাম্মদ মুরশেদুল আলমকে সভাপতি, মুহাম্মদ সাঈদ হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক ও মাওলানা আবু মুহাম্মদ মুফিদুল ইসলামকে প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে মনোনীত করা হয়। নবনির্বাচিত কমিটি উক্ত গাউসিয়া তাহেরীয়া সুন্নীয়া নূরানী মাদ্রাসা (হেফজখানা ও এতিমখানা) পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করছি।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ