সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত স্মার্ট মিরসরাই গড়ে তুলবো-গিয়াস উদ্দিন।

কামরুল হাসান মিরসরাই প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বড় দারোগারহাট বাজার থেকে প্রচারনা শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয় মিরসরাই পৌরসদরের প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে। এসময় ঈগল প্রতীক নিয়ে লড়া গিয়াস উদ্দিন ১২ টি বাজারে গনসংযোগ করেন এবং দুইটি স্থানে পথসভা করেন।

পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত স্মার্ট মিরসরাই গড়ে তুলবো। আমি আশাবাদী নির্বাচন শতভাগ সুষ্ঠ হবে। মানুষ যদি সুন্দরভাবে ভোট দিতে পারে আমি ৬০ শতাংশ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হবো। সুষ্ঠ পরিবেশে আগামী ৭ জানুয়ারি আমার প্রিয় মিরসরাইবাসী যে রায় দিবেন তা আমি মাথা পেতে নেবো। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আজ সেটাই প্রমান হয়েছে।
আমি যখন নির্বাচনী প্রচারণায় বের হয়েছি জনগনের স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছি।

তিনি আরো বলেন, ‘মিরসরাইয়ে দক্ষিণ এশিয়ার স্মার্ট সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর হচ্ছে। এই শিল্পশহরের পরিবেশ যদি চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত না হয় তাহলে বিনিয়োগকারীরা এখানে আসবে না। আমি শিল্পশহরে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবো। আমি অতীতেও আপনাদের সাথে ছিলাম। যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথে থাকবো। আমি আপনাদেরই লোক।

ঈগল প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন মঙ্গলবার সকাল থেকে গনসংযোগ করেন বড় দারোগারহাট, নিজামপুর সরকারি কলেজ বাজার, হাদিফকিরহাট, বড়তাকিয়া, মিরসরাই সদর, মিঠাছরা, ঠাকুরদিঘী, মস্তাননগর বিশ^রোড়, জোরারগঞ্জ, বারইয়ারহাট, করেরহাট ও ছদরমাদিঘী এলাকায়।

এসময় বারইয়ারহাট পৌরবাজার ও করেরহাট বাজারে পথসভা করেন। পথসভা ও গনসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহন নেন।
এসময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও নির্বাচন সমন্বয়ক নুরুল হুদা, নির্বাচন সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল আলম, বারইয়ারহাট পৌরসভার সাবেক কমিশনার ইমাম হোসেন, ওচমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বরিউল হোসেন রবি, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এসএম গোলাম সরওয়ার, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফিরোজ উদ্দিন বাদল।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা রুমি, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাইনুল ইসলাম মিল্টন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দপ্তর সম্পাদক আছিফুর রহমান শাহীন, সাবেক ছাত্রনেতা হাসান হাবিব রনি প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।২৩ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে ক্রিকেট বোর্ড পরিচালক ইসরাফিল খসরু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছা সেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সভাপতিত্বে এতিম ও অসহায় হতদরিদ্র দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীপরিচালক ও চেয়ারম্যান অর্থ কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন – জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় মানুষের কল্যানে কাজ করে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাহারা মানব ও মানবতার কল্যানে আমৃত্যু আপামর জনসাধারণের কল্যানে যে কাজ করে গেছেন, তাঁদের উত্তরসূরী তরুণ প্রজন্মের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরানোর জন্য দিনরাত কাজ করে চলেছেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন রাশেদ,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিফাত হোসেন শাকিল,সাবেক সহ সভাপতি হারুন আল রশিদ,সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ তারেক আহমেদ,মোঃ আলমগীর,নূহ গাজী সেলিম,মোঃ জাকির,মোঃজহির আহাম্মেদ,মোঃ রিদওয়ান,মাহি রুবেল,জাকির হোসেন মিশু,সদর ঘাট থানার আহবায়ক আরাফাত,মেহেরাজ উদ্দিন,আজিজুল হক আজাদ,মোঃ কাওসার,মোঃ মোতালেব,মোঃ রাসেল প্রমুখ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ