কাশ্মীরে স*হিংসতা বাড়িয়ে লাদাখে চোখ চীন–পাকিস্তানের।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সম্প্রতি ভারতীয় সেনাদের ওপর হা*মলা চালিয়েছে স*ন্ত্রাসীরা। তাদের গু*লিতে ৫ সেনা নি*হতের খবরও পাওয়া গেছে। ভারতের সামরিক বাহিনীর দাবি, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এই হা*মলা করেছে। এবার জানা গেল, লাদাখ থেকে ভারতীয় সেনা সরানোর জন্যই পাকিস্তান ও চীন মিলে কাশ্মীরে এই স*হিংস হা*মলা চালিয়েছে।

কয়েকটি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে এই হামলা চালানোর মধ্য দিয়ে এই এলাকায় আবারও অস্থির পরিস্থিতি তৈরি করতে চায় ইসলামাবাদ ও বেইজিং। আর এভাবে ভারতীয় এই সীমান্তে হট্টগোল তৈরি করতে পারলে ভারত লাদাখ থেকে সেনা কমিয়ে নিতে পারে—এই ভাবনা থেকেই স*হিংসতা।

সূত্র বলছে, কাশ্মীরের পুঞ্চ এলাকার জঙ্গলে এরই মধ্যে অন্তত ৩০ সন্ত্রাসীকে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাদের দেখলেই যেন হামলা চালানো হয়—এই নির্দেশনা দেওয়া হয়েছে তাদের।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘাতের পর সীমান্তে সেনা বাড়িয়েছে ভারত। লাদাখে সেনা বাড়ানোর কারণে চীন তেমন খুশি হওয়ার কথা না। তখন থেকেই লাদাখের এসব সেনাদের ভারত সরকার যাতে কাশ্মীর নিয়ে যায়, সেই চেষ্টা করছিল বেইজিং। এবার এতে পাকিস্তান সহায়তা করছে বলেই অভিযোগ ভারতের।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের রাষ্ট্রীয় রাইফেলস নামক বাহিনীর সদস্যদের নিয়ে। ২০২০ সালের ঘটনার পর এই বাহিনীর সেনাদের পুঞ্চ থেকে সরিয়ে লাদাখ নিয়ে যাওয়া হয়, যেটি চীনের জন্য মাথ্যাব্যথার কারণ বলে মনে করা হচ্ছে।

ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনোজ কুমার বলেন, পুঞ্চ–রাজৌরিতে বর্তমান পরিস্থিতি ২০০৩ সালের অপারেশন সার্প বিনাশের কথাই মনে করিয়ে দিচ্ছে। ওই সময়ও স*ন্ত্রাসীরা এভাবে হা*মলা করেছিল। ওই সময় সেখানে ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়। মারা যায় ৬৫ স*ন্ত্রাসী।

এবার পুঞ্চে সংঘাতের পর এরই মধ্যে সেখানে বাড়তি সেনা পাঠিয়েছে ভারতের সামরিক বাহিনী। এরই মধ্যে ২০ সন্ত্রাসী নিহতের দাবি করেছে ভারত। এ ছাড়া চীন ও পাকিস্তানের বিষয়ও মাথায় রেখেছে ভারতের সামরিক বাহিনী। এমন কথাই বলেছেন বাহিনীর সাবেক প্রথম সারির কর্মকর্তা অজয় কোতিয়াল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত- ৩

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে
হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা তিন আরোহীরই মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারত সফরে যাচ্ছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্রিকস সম্মেলন -২০২৬ যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লি সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সংবাদসংস্থা এএনআই,র প্রতিবেদনে জানা যায়।

এর আগে চলতি বছরের জুনে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়াদিল্লিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনে ভারতের আরও বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।বর্তমান সংকট সমাধানে সামরিক পদক্ষেপ কোনো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন আরাগচি। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই সমঝোতায় পৌঁছে এই সংকটের সমাধান করা সম্ভব।

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে জোটটির সভাপতিত্ব করবে ভারত। সম্মেলনের প্রতিপাদ্য ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা। ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানও ব্রিকসের পূর্ণ সদস্য হয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়া জোটটিতে যোগ দেওয়ার পর ব্রিকসের বর্তমান সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১তে।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ