নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের নেতার বসতঘর আগুনে পুড়ে ছাই

মশিউর রহমান রাসেল ঝালকাঠি প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মশিউর রহমান রাসেল
ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতঘর (চৌচালা টিনের ঘর) আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সে ওই এলাকার বীরমুক্তিযোদ্ধা মৃত মোসলেম উদ্দিন তালুকদারের ছেলে। অগ্নিকান্ডের পরই কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখে প্রতিবেশীরা ধারণা করছেন দাহ্য পদার্থ দিয়ে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। সোমবার (৮জানুয়ারী) রাত আনুমানিক ১২টার দিকে ইউনিয়নের মালোয়ার গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশী রাশেদুল ইসলাম তানসেন জানান, সোমবার রাত আনুমানিক ১২টার দিকে
আরিফ তালুকদারের বসতঘরে আগুন দেখে তাদের পাশের ঘরের লোকজন চিৎকার করলে আমরা ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা কিছুই করতে পারিনি। আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছে কেউ পেট্রোল ব্যবহার করে আগুন লাগিয়ে দিয়েছে। এসময় তাদের ঘরে কোন লোকজন ছিল না।
নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান জানান, আমাদের অগ্নিকান্ডের খবর দেয়ার পর ঘটনাস্থলে পৌছানোর আগেই সমগ্র ঘর পুড়ে
গেছে। আগে খবর দিলে হয়তো কিছুটা হলেও রক্ষা করা যেতো। প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা বাকিটা তদন্তের পরে জানা যাবে।
ক্ষতিগ্রস্ত আরিফ তালুকদার মুঠোফোনে বলেন, আমি বিরোধী দলের রাজনীতির সাথে
জড়িত থাকায় গত কয়েকমাস ধরে বাড়িতে থাকি না। ঘটনার সময় আমার পরিবারের কেউ
বাসায় ছিল না। আগুন কিভাবে লেগেছে জানি না, তবে প্রতিবেশীরা ফোন করে বলেছে
আগুন লাগার পরে তারা কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে। আগুনে আমার ঘরের
মূল্যবান আসবাবপত্র সব পুড়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার
ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।
এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেয়া হবে।
ক্যাপশনঃ নলছিটিতে অগ্নিকান্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে অপরিচ্ছন্ন রান্নাঘর, লাখ টাকা জরিমানা গুনল চেরাগি রেস্তোরাঁ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে নোংরা, অপরিচ্ছন্ন রান্নাঘরে রান্নাসহ বিভিন্ন অভিযোগে একটি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগি মোড়ের চেরাগি রেস্তোরাঁয় এক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।অভিযানকালে রান্নাঘরে দেখা যায় নানা বয়সী, নানা আকারের তেলাপোকা কিলবিল করছে। এছাড়া খোলা লবণ ব্যবহার করছে খাবারে।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, এর আগে তিনবার এ হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। তবুও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে নোংরার স্তূপ জমেছে। মানুষের খাবার এত নোংরা পরিবেশে রান্না করা যায় না। হোটেল মালিক মুচলেকা দেন। একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বলা হয়।

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনচালক গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহ্নাগরীতে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনের চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগষ্ট) রাতে নগরীর ফ্রিপোর্ট এলাকা থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার শামীমকে সোমবার (২৪ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার সকালে নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতালের সামনে ক্রেনের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন ১৮ বছর বয়সী তরুণী নাফিসা নাওয়াল (১৮)। সেই ক্রেনের চাকায় পিস্ট হয়ে তার মৃত্যু হয়।

নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার সকাল ১০টায় মহসিন কলেজের পরীক্ষা কেন্দ্রে তার আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। নাফিসা নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে। তিনি ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানালেন, শামীম বিশ্বাস (৩১) ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ক্রেনচালক। বাড়ি মাগুরা জেলায়। চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় ম্যাক্সের সাইট অফিসে থাকেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ