ড.হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হাওয়ায় রাঙ্গুনিয়াজুড়ে উচ্ছ্বাস ও মিস্টি বিতরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া,

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পর পর চারবার বিজয়ী ড. হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শপথ গ্রহণ করেছেন। নবগঠিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং শপথ গ্রহণ করেছেন সাবেক এ তথ্যমন্ত্রী।বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘অবশ্যই চমৎকার মন্ত্রিপরিষদ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ। এবং বিচক্ষণতার সাথে বিবেচনা করে তিনি মন্ত্রিপরিষদ সাজিয়েছেন। সত্যিই চমৎকার মন্ত্রিপরিষদ হয়েছে।’

মন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার, পরিবেশ ও বন এবং এর পূর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকারী হাছান মাহমুদ এবার কোন দায়িত্ব পালনে আগ্রহী -এমন প্রশ্নে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটি আমি নিষ্ঠার সাথে পালন করেছি। গতবার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, সেটি আমি নিষ্ঠা, সততার সাথে পালন করেছি। এখন যে মন্ত্রণালয়েই দিন, আমি নিষ্ঠা, আমার একাগ্রতা, সমস্ত প্রচেষ্টা দিয়ে সে দায়িত্ব পালন করবো।এদিকে বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাঙ্গুনিয়াজুড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন দলীয় নেতা-কর্মীরা, স্থানীয় দোকানদার, পথচারী, ভ্রাম্যমাণ দোকানি, গাড়ির ড্রাইভার ও যাত্রীসহ সর্ব সাধারণের মাঝে মিস্টি বিতরণসহ নানা কর্মসূচী পালন করেছে।

অন্যদিকে, মন্ত্রিসভায় ডাক পাওয়ার খবর পেয়ে ড. হাছান মাহমুদের ঢাকাস্থ সরকারি বাসভবনে রাঙ্গুনিয়া থেকে শুভেচ্ছা জানাতে ছুটে যায় উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতৃবৃন্দদের ভালোবাসায় সিক্ত হয়ে মন্ত্রী বলেন, “আমি জাতীয় সংসদে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছি এবং আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি। এ জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি জননেত্রী শেখ হাসিনার প্রতি। ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার চট্টগ্রাম-০৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) সর্বস্তরের জনগণ, ভোটার ও দলীয় নেতা-কর্মীদের প্রতি। আপনাদের সহযোগিতা ও ভালবাসার প্রতিদান দেয়ার ভাষা এই মুহুর্তে হারিয়ে ফেলেছি, সময় স্বল্পতার কারণে আমি এলাকার জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে দেখা করতে পারিনি। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই সবার সাথে দেখা করার জন্য এলাকায় আসব।

নেতাকর্মীরা ড. হাছান মাহমুদকে তৃতীয়বারের মতো মন্ত্রীসভায় স্থান দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চতুর্থবারের মতো উনাকে এমপি নির্বাচিত করায় রাঙ্গুনিয়ার আপামর জনসাধারণকেও ধন্যবাদ জানান। উনার হাত ধরে একসময়ের অবহেলিত রাঙ্গুনিয়া এখন আধুনিকতার ছোঁয়া পেয়েছে, ভবিষ্যতেও উনার হাত ধরে স্মার্ট রাঙ্গুনিয়া হিসেবে গড়ে ওঠবে এ জনপদ, সেই প্রত্যাশা করেন নেতাকর্মীরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।২৩ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চিকিৎসকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা ও হেড-নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। শনিবার (২২ আগষ্ট) চমেক প্রাঙ্গণে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর জাতীয় নীতিমালা প্রণয়ন, হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং ফোরামের চট্টগ্রাম সমন্বয়কারী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, কর্মস্থলে একজন দায়িত্বশীল চিকিৎসকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়। এটি চিকিৎসকদের নিরাপত্তা, হাসপাতালের কর্মপরিবেশ এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রতিকূলতার মধ্যেও মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করছেন। তাদের কর্মস্থলে হামলা, হুমকি ও হয়রানির কারণে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে রোগীসেবায়।

কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব, অধ্যাপক ডা. আনিসুল হোসেন বাবুল, অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, অধ্যাপক ডা. নুরুল হুদা, অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ, ডা. ফয়েজুর রহমান, ডা. নুরুল করিম চৌধুরী ও ডা. ফাহমিদা রশিদ স্বাতী।
বক্তারা অধ্যাপক ডা. মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে হাসপাতালকে নিরাপদ কর্মস্থল হিসেবে নিশ্চিত করতে জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ স্থানে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা, নিয়ন্ত্রিত প্রবেশ, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী, সিসিটিভি ও জরুরি নিরাপত্তা সহায়তা ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় একটি বাধ্যতামূলক জাতীয় নীতিমালা প্রণয়ন করে দেশের সরকারি-বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বাস্তবায়নের দাবি জানানো হয়। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুনির্দিষ্ট পরিপত্র বা প্রজ্ঞাপন জারি এবং হাসপাতালের দৃশ্যমান স্থানে নিরাপত্তা ও আচরণবিধি প্রদর্শনেরও দাবি জানান চিকিৎসকরা।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ