ঠাকুরগাঁও:

রাণীশংকৈল সহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা।

শফিকুল ইসলাম শিল্পী রানীশংখৈল:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার রাণীশংকৈল সহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , ঠাকুরগাঁও জেলার পার্শ্ববর্তী পঞ্চগড় ও রংপুর জেলার আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী আগামী দুইদিন অর্থাৎ ২৪ ও ২৫ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকবে এবং তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে এবং শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবেন।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার ও মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, আগামী রবিবার থেকে যথারীতি বিদ্যালয়ে পাঠদান চলবে। তবে পুনরায় আবহাওয়া পূর্বাভাসে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘১০ ডিগ্রির নিচে আবহাওয়া হওয়ার জন্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ঠাকুরগাঁওয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুইদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রংপুর রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে আবদুল মাবুদকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রংপুর রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে। রংপুরের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশীদকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (২৫ আগস্ট)এ তথ্য জানানো হয়েছে।গত ২৬ এপ্রিল আবদুল মাবুদ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান তিনি।

শিল্প প্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ হলো ইউসিটিসির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা কার্যক্রম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ সম্প্রতি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (CGP)-এ একটি শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করে। এই গুরুত্বপূর্ণ সফরে বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে শিক্ষার্থীরা বিমানবন্দরের বিভিন্ন অত্যাধুনিক প্রকৌশল ও ইউটিলিটি অবকাঠামো সরেজমিনে পরিদর্শনের বিশেষ সুযোগ লাভ করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বিমানবন্দরের বৃহৎ কেন্দ্রীয় HVAC চিলার ইউনিট, শিল্পমানের বিদ্যুৎ উৎপাদন ও ব্যাকআপ ব্যবস্থা, ভারী ব্যাগেজ হ্যান্ডলিং মেকানিজম এবং জরুরি হাইড্রোলিক ফায়ার-সাপ্রেশন সিস্টেমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত স্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করেন। বিমানবন্দরের অভিজ্ঞ প্রকৌশলী ও কারিগরি কর্মকর্তারা এসব বহুমাত্রিক প্রকৌশল ব্যবস্থার কার্যপ্রণালী, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন, যা দেশের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এত বৃহৎ পরিসরে থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স এবং অটোমেটেড কন্ট্রোল সিস্টেমের বাস্তব প্রয়োগ প্রত্যক্ষ করার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রকৌশল অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার সুযোগ পেয়েছেন। এ ধরনের শিল্পভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম ফলাফলভিত্তিক (Outcome-Based) শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে ইউসিটিসির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করছে এবং দক্ষ, যুগোপযোগী ও শিল্পখাতের চাহিদাসম্পন্ন ভবিষ্যৎ মেকানিক্যাল প্রকৌশলী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ