বহিবিশ্ব:

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে অভিশংসনের চেষ্টা।

বহিবিশ্ব নিউজ ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে চায় দেশটির প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। ইতমধ্যে দলটি সংসদ সদস্যদের স্বাক্ষর সংগ্রহ করতে শুরু করে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মালদ্বীপের পার্লামেন্টে এমডিপি সংখ্যাগরিষ্ঠ দল। তারা চীনপন্থী মুইজ্জুকে আর ক্ষমতায় দেখতে চায় না। ক্ষতাগ্রহণের পর থেকে একের পর এক ভারতবিরোধী পদক্ষেপ নিয়ে বিরোধীদের বিরাগভাজন হয়েছেন মুইজ্জু। সম্প্রতি তিনি চীনের একটি গোয়েন্দা জাহাজকে মালেতে নোঙর করার অনুমতি দিয়েছেন। এরপর থেকে মুইজ্জুর বিরুদ্ধে আরও একাট্টা হয়েছে বিরোধী দলগুলো। এবার তারা মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়াই শুরু করে দিল।

অভিশংসনপ্রক্রিয়া শুরু করার পর গতকাল রোববার মালদ্বীপের পার্লামেন্টে ব্যাপক হট্টগোল হয়েছে। সরকারি ও বিরোধী সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতিও হয়েছে।

মালদ্বীপের পার্লামেন্টে মোট আসন সংখ্যা ৮০। তাদের পার্লামেন্টকে ‘মজলিশ’ বলা। বর্তমান মজলিশে ৮০ আসনের মধ্যে ৫৫ আসন রয়েছে এমডিপি ও ‘দ্য ডেমোক্র্যাট’ নামের আরেকটি দল। এ দুটি দলই এখন মুইজ্জু সরকারের সবচেয়ে বেশি সমালোচনা করছে।

গত বছরের অক্টোবরে ৫৪ শতাংশ ভোটে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহামেদ মুইজ্জু। এরপরই তিনি জানিয়ে দেন, মালদ্বীপে অবস্থানকারী ৮৮ ভারতীয় সেনাকে দেশে ফিরে যেতে হবে। পরে তাঁর সরকার ১৫ মার্চ সময়সীমাও বেঁধে দেয়।

মুইজ্জুর অতিরিক্ত ভারতবিরোধী অবস্থান মালদ্বীপকে গুরুতর বিপদের মুখোমুখি দাঁড় করাতে পারে বলে মনে করছেন প্রধান দুই বিরোধী দল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত- ৩

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে
হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা তিন আরোহীরই মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারত সফরে যাচ্ছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্রিকস সম্মেলন -২০২৬ যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লি সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সংবাদসংস্থা এএনআই,র প্রতিবেদনে জানা যায়।

এর আগে চলতি বছরের জুনে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়াদিল্লিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনে ভারতের আরও বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।বর্তমান সংকট সমাধানে সামরিক পদক্ষেপ কোনো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন আরাগচি। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই সমঝোতায় পৌঁছে এই সংকটের সমাধান করা সম্ভব।

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে জোটটির সভাপতিত্ব করবে ভারত। সম্মেলনের প্রতিপাদ্য ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা। ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানও ব্রিকসের পূর্ণ সদস্য হয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়া জোটটিতে যোগ দেওয়ার পর ব্রিকসের বর্তমান সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১তে।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ