সাইফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বক্তারা

মুক্তিযুদ্ধাদের ত্যাগের কথা নতুন প্রজন্মদের জানা প্রয়োজন

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাইফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বক্তারা
“মুক্তিযুদ্ধাদের ত্যাগের কথা নতুন প্রজন্মদের জানা প্রয়োজন”

নগরীর মুরাদপুরে মুরাদপুর মহল্লা কমিটি ও শতাব্দী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত মরহুম সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলামের ৪৭তম স্মরণ সভা ও দোয়া মাহফিল বক্তারা বলেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধে বোয়ালখালীতে পাক হানাদার বাহিনী ও রাজাকার আলবদরদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত মুক্তিযুদ্ধে শহীদ এখলাসের সহযোদ্ধা বীর কিশোর মুক্তিযোদ্ধা ও বরণ্য ফুটবলার সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম। তাই মুক্তিযুদ্ধাদের ত্যাগে কথা নতুন প্রজন্মদের জানা প্রয়োজন। সাইফুল ইসলাম তেমনি একজন মানুষ, যিনি আজো সকালের মাঝে স্মরণী-বরণীয়। ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় চট্টগ্রাম নগরীর মুরাদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয় নগরীর মুরাদপুর মহল্লায় মুরাদপুর জামে মসজিদে অনুষ্ঠিত মরহুম সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলামের এক স্মরণ সভায় বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
এতে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি হুমায়ুন কবির, এস এম শহিদুল ইসলাম, মুরাদপুর মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ হাসান নাছির, সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, মুরাদপুর মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সদস্য সিদ্দিক আহমেদ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক সাংবাদিক তসলিম খাঁ, সমাজসেবী বাবুল হক, মতিউল ইসলাম বাবুল, হাসান মুরাদ, আজিজ উল্লাহ, মুছা শামীম, মো. সেলিম, শাহেদ মুরাদ, জয়নাল আবেদীন, মুরাদপুর মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কপিল উদ্দিন খোকন, জসিমউদদীন, জাকির আহমদ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আজিমসহ মুরাদপুর মহল্লার নানা শ্রেনী পেশার মানুষ ও শতাব্দী গোষ্ঠী কর্মকর্তা এবং সুশীল শ্রেণির বিশিষ্ট ব্যক্তি।

বক্তারা আরো বলেন, “মরহুম সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলামের নৈতিকতা সর্বোপরি তাঁর সমাজে যে সেবা সেসব উপচে পড়ে তাঁরই ছোট ভাই চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন নামে একজন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন পুরোধা মানুষের জন্ম হয়েছে, ছোটভাই চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি বিশিষ্ট ফুটবলার এস এম শহিদুল ইসলামের জন্ম হয়েছে।”এর আগে মসজিদের তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রশি ছিঁড়ে পাইলট আহত, বিদেশি জাহাজ আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বিদেশি জাহাজ থেকে পড়ে বন্দরের নিজস্ব পাইলট আহত হয়েছেন। ‘বক্স এনডেভার’ জাহাজ থেকে মই (ল্যাডার) বেয়ে নিচে নামার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। আহত ব্যক্তির নাম ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান। গত শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। শনিবার (২২ আগষ্ট) সকাল থেকে তদন্ত শুরু করেছে কমিটি।

বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজের পাশে থাকা বোটে না পড়ে গভীর সাগরে পড়ে গেলে রবিউজ্জামানের মৃত্যুঝুঁকি ছিল। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। ডান হাতে ও পিঠে আঘাত পেয়েছেন তিনি। তাকে বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর জাহাজটি আটক করে বন্দরের বহির্নোঙরে চার্লি অ্যাংকরেজে নোঙর করে রাখা হয়েছে। বহির্নোঙর থেকে মালয়েশিয়ার পোর্ট কেলাঙ বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল জাহাজটির। এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ আগষ্ট) সকাল থেকে তদন্ত শুরু হয়।

চট্টগ্রামে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় নগরীর চেরাগী পাহাড় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জামাল খান রোডকে সবুজ, পরিচ্ছন্ন, দখলমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলন এবং হকারমুক্ত ফুটপাতের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, জামাল খান রোডকে সবুজ ও পরিচ্ছন্ন রাখা, মশাবাহিত রোগ প্রতিরোধ, দখলমুক্ত ফুটপাত নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।কর্মসূচিতে “একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক জামাল খান”, “মশক নিধন করি, সুস্থ সমাজ গড়ি” এবং “মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি”—এমন বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে চেরাগী পাহাড় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মনজুর রহমান চৌধুরী এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আকতার উদ্দিন ডালিম। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ নুর উদ্দিন চৌধুরী সোহেল, শেহতাব আহম্মেদ, আজাদ হোসেন,অ্যাডভোকেট ওসমান গনি, জনাব আরিফ, জনাব ওসমান গনি, জিয়া উদ্দিন আহমেদ, মনছুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহীন আকবর খান, সরোয়ার আলম, রাশেদুল ইসলাম, শৈবাল পারিয়াল, মোহাম্মদ আমিন,সাদ, ইফতু ও সামি।

বক্তারা বলেন, সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ নগর গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দখলমুক্ত ফুটপাত, সুস্থ ও নিরাপদ শিক্ষাঙ্গন এবং সবুজ-পরিচ্ছন্ন জনবান্ধব জামাল খান রোড গড়ে তোলার আহ্বান জানান। কর্মসূচির সঙ্গে জামাল খান রোড দোকান মালিক সমিতি একাত্মতা প্রকাশ করে। সমিতির পক্ষে বক্তব্য রাখেন দীপঙ্কর কিশোর চৌধুরী ও ইকবাল। কর্মসূচির শেষে চেরাগী পাহাড় চত্বর থেকে জামাল খান রোড হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।“ঐক্য, সেবা ও মানবতায়—সমৃদ্ধ হোক জামাল খান”—এই প্রত্যয়ে একটি সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ জামাল খান রোড গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ