কালিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতার দাবীতে কর্মবিরতি

নড়াইল প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কালিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতার দাবীতে কর্মবিরতি

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতার দাবীতে কর্ম বিরতি পালন করছেন। বুধবার (১৭এপ্রিল) সকাল থেকে বিকাল ৫টা পষর্ন্ত কালিয়া পৌরসভা কর্মকর্তা কর্মচারি এসোসিয়েশন আগামী ৭দিনের জন্য এই কর্মসূচি পালন করবে।

ঈদুল ফিতরে বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন জাপন করছেন। পৌরসভার অনেক কর্মকর্তা কর্মচারির ৬ থেকে ২৬ মাস পর্যন্ত বেতন ভাতা বন্ধ রয়েছে আছে। ঈদের আগে হাট বাজার ইজারার টাকা পেলেও বেতন ভাতা দেওয়া হয়নি। কর্মকর্তা কর্মচারিগণ এ অবস্থায় আগামী ৭দিনের মধ্যে বেতন ভাতা পরিশোধের জন্য মেয়রের নিকট আহবান জানান।

কালিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ বলেন,আগামী এক সপ্তাহের মধ্যে বেতন ভাতা পরিশোধ না করলে আমরা লাগাতার কর্ম বিরতি পালন করে যাব। তিনি আরো বলেন মাস্টার রোলে নিয়োগকৃত ২২ জন কর্মচারির বেতন পরিশোধ করলেও আমাদের স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মচারিদের ঈদুল ফিতর উদযাপন উপল¶ে কোন বেতন ভাতা দেয়নি।

কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা বলেন,পূর্বের সকল মেযরদের রেখে যাওয়া বকেয়া বেতন আমি কিছু কিছু পরিশোধ করেছি। আমার সময় কর্মকর্তা কর্মচারিরা যথাসময়ে বেতন ভাতা পেয়ে থাকেন। কর্মরিতির ফলে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা মানুষেরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা আগে কখনো এমন অবস্থা সৃষ্টি হয়নি। সাধারন মানুষ এই অবস্থার অবসান চান।

 

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে অপরিচ্ছন্ন রান্নাঘর, লাখ টাকা জরিমানা গুনল চেরাগি রেস্তোরাঁ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে নোংরা, অপরিচ্ছন্ন রান্নাঘরে রান্নাসহ বিভিন্ন অভিযোগে একটি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগি মোড়ের চেরাগি রেস্তোরাঁয় এক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।অভিযানকালে রান্নাঘরে দেখা যায় নানা বয়সী, নানা আকারের তেলাপোকা কিলবিল করছে। এছাড়া খোলা লবণ ব্যবহার করছে খাবারে।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, এর আগে তিনবার এ হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। তবুও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে নোংরার স্তূপ জমেছে। মানুষের খাবার এত নোংরা পরিবেশে রান্না করা যায় না। হোটেল মালিক মুচলেকা দেন। একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বলা হয়।

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনচালক গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহ্নাগরীতে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনের চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগষ্ট) রাতে নগরীর ফ্রিপোর্ট এলাকা থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার শামীমকে সোমবার (২৪ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার সকালে নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতালের সামনে ক্রেনের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন ১৮ বছর বয়সী তরুণী নাফিসা নাওয়াল (১৮)। সেই ক্রেনের চাকায় পিস্ট হয়ে তার মৃত্যু হয়।

নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার সকাল ১০টায় মহসিন কলেজের পরীক্ষা কেন্দ্রে তার আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। নাফিসা নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে। তিনি ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানালেন, শামীম বিশ্বাস (৩১) ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ক্রেনচালক। বাড়ি মাগুরা জেলায়। চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় ম্যাক্সের সাইট অফিসে থাকেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ