বোয়ালখালী বাচা চেয়ারম্যান নিখোঁজ ১৪ বছর

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ১০ নং করলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বাচার সন্ধান চান পরিবারের সদস্যরা। বাচার ছোট ভাই মো. হামিদুল হক মান্নান বলেছেন, ‘গুমের শিকার ভাইকে মেরে ফেলেছেন নাকি বেঁচে আছে। অন্তত সেই বিষয়টি আমাদের নিশ্চিত করুন।’ আজ সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গুমের শিকার নজরুল ইসলাম বাচার সন্ধান চেয়ে মানববন্ধন করেন দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
হামিদুল হক মান্নান বলেন ২০১০ সালের ৮ নভেম্বর আমার ভাই গুম হয়েছেন। অনেক খোঁজা খুঁজির পরও কোনো সন্ধান পাইনি। শেখ হাসিনা সরকার পতনের পর আমাদের অনেক নেতাকর্মী আয়নাঘর থেকে বের হয়েছেন। আরো অনেক নেতাকর্মী এখনো গুম রয়েছেন। তাই তাদের মধ্যে যদি আমার ভাই বেঁচে থাকেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে সন্ধান চাই। আমার ভাই গুমের শিকার। তাঁকে সাদা পোশাকে নিয়ে গেছেন। আমার ভাইয়ের কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে জানাবেন। আর আমার ভাইকে যদি মেরে ফেলেন সেটাও একটু জানাবেন। আমরা অপেক্ষায় আছি। গত ১৪ বছর ধরে অপেক্ষা করেছি। এ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন করছি। শুধু এটাই জানতে চাচ্ছি, আমার ভাইকে মেরে ফেলেছে নাকি বেঁচে আছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন আজ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়েছে। গত ১৪ ধরে শেখ হাসিনা সরকার মানুষকে গুম করে, খুন করে ক্ষমতায় ঠিকে থাকতে পারে নাই। তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই আবেদন। আমাদের নেতাকর্মী যারা গুমের শিকার হয়েছেন তাদের সন্ধান দিন, তাদের ফিরিয়ে দিন। আজ ছাত্র-জনতার আকাঙ্খা এ বাংলাদেশের সকল মানুষ তাদের ন্যায্য অধিকার নিয়ে বেঁচে থাকবে৷ কোনো কেউ গুম-খুন হবে না। অপরাধীরা দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি হবে। ‘তিনি বেঁচে না থাকলে কঙ্কাল হলেও দেন। দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন ১৪ বছর আগে বোয়ালখালী বিএনপির তখনকার সভাপতি এবং করলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচাকে গুম করা হয়। এখনো পর্যন্ত তাঁর সন্ধান পাইনি। আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেতাকে আমাদের হাতে ফিরিয়ে দিন। পরিবারের হাতে ফিরিয়ে দেন। যদি তিনি বেঁচে না থাকেন তাহলে অন্তত কঙ্কাল হলেও দেন৷ তিনি আরো বলেন খুনি হাসিনা দেশের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আমরা আহ্বান করবো প্রিয় নেতা বাচা চেয়ারম্যানসহ যারা গুম হয়েছেন তাদের সকলকে ফিরিয়ে দেওয়ার জন্য। যারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, গুম করেছে তাদের বিচার করতে হবে৷ আমাদের অনেক ছাত্র-জনতাকে হত্যা করেছে শেখ হাসিনা। এরপর এখন দেশ থেকে পালিয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ নভেম্বর গাজীপুর চৌরাস্তা থেকে সাদা পোষাকধারী প্রশাসন পরিচয়ে তুলে নেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং করলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচা। এরপর থেকে ১৪ বছরেও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে অপরিচ্ছন্ন রান্নাঘর, লাখ টাকা জরিমানা গুনল চেরাগি রেস্তোরাঁ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে নোংরা, অপরিচ্ছন্ন রান্নাঘরে রান্নাসহ বিভিন্ন অভিযোগে একটি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগি মোড়ের চেরাগি রেস্তোরাঁয় এক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।অভিযানকালে রান্নাঘরে দেখা যায় নানা বয়সী, নানা আকারের তেলাপোকা কিলবিল করছে। এছাড়া খোলা লবণ ব্যবহার করছে খাবারে।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, এর আগে তিনবার এ হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। তবুও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে নোংরার স্তূপ জমেছে। মানুষের খাবার এত নোংরা পরিবেশে রান্না করা যায় না। হোটেল মালিক মুচলেকা দেন। একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বলা হয়।

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনচালক গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহ্নাগরীতে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনের চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগষ্ট) রাতে নগরীর ফ্রিপোর্ট এলাকা থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার শামীমকে সোমবার (২৪ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার সকালে নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতালের সামনে ক্রেনের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন ১৮ বছর বয়সী তরুণী নাফিসা নাওয়াল (১৮)। সেই ক্রেনের চাকায় পিস্ট হয়ে তার মৃত্যু হয়।

নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার সকাল ১০টায় মহসিন কলেজের পরীক্ষা কেন্দ্রে তার আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। নাফিসা নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে। তিনি ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানালেন, শামীম বিশ্বাস (৩১) ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ক্রেনচালক। বাড়ি মাগুরা জেলায়। চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় ম্যাক্সের সাইট অফিসে থাকেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ