রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়সভা

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাংবাদিকদের কৃতজ্ঞতা জানিয়ে ঠাকুরগাঁও জেলা নায়েবে আমীর বেলাল উদ্দিন প্রধান বলেন,-
‘আমরা এমন সময় আপনাদের এখানে আহবান করেছি যে সময় ঘটে যাওয়া ৫ই আগস্ট ছাত্র-জনতা গণবিপ্লবের পরে এ দেশে একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ বিরাজমান। সেই সাথে এখানে একাটি অন্তর্বর্তীকালীন সরকার আছেন। যিনি সরকারের দ্বায়িত্ব পালন করছেন তিনি সাবেক নোবেল বিজয়ী প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সরকারকে আমরা সার্বিকভাবে সহযোগিতার হস্ত প্রসার করেছি। আমাদের কেন্দ্রিয় জামায়াত স্পষ্ট ভাবে এবং দৃঢ় ভাবে বলেছেন যে, এই সরকার যোক্তিক সময় পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন এবং যাবতীয় সংস্কার করে তারা একটা গণতান্ত্রিক পরিবেশ নিয়ে এসে জাতীয় নির্বাচন দিবেন, আমরা এইটাই প্রত্যাশা করি।’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ তাদের নিজেস্ব কার্যালয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারি রজব আলীর সঞ্চালনায় উপস্থিতথেকে বক্তব্য দেন জেলা জামায়াতে নায়েবে আমীর বেলাল উদ্দিন প্রধান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি শাহজালাল, রাণীশংকৈল উপজেলা জামায়াতে আমীর রফিকুল ইসলাম, সহসেক্রেটারী মিন্নাতুল পাঠান, উপজেলা বাইতুলমাল সম্পাদক রমিজ উদ্দিন আহমেদ,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি নায়েবে আমির সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য তার বক্তব্যে বলেন”—অনেকে তাদের সংখ্যালঘু বলেন। আমরা বলতে চাই তারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু বলে আমরা তাদের ছোট করতে চাই না।আপনারা যে যায়গায় আছেন আমরা আপনাদের সেই মর্যাদার আসনে রাখতে চাই।আপনাদের যতরকমের সমস্যা থাকতে পারে আপনারা আমাদের কাছে আসবেন না বরং আপনারাই আমাদের ডাকবেন,তাৎক্ষণিক ভাবে আমরা আপনাদের পাশে এসে দাড়াবো ইনশাআল্লাহ”। তিনি আরো বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির আমরা তথ্য সন্ত্রাসের শিকার।আমাদেরকে জংগী বানানো হয়,আমাদেরকে সাম্প্রতিক শক্তি বানানো হয়,আমাদেরকে সন্ত্রাসী বানানো হয় অথচ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির সন্ত্রাস, জংগীবাদ, সাম্প্রদায়িকতা, যাবতীয় খারাপ জিনিসের ধারে কাছেও আমরা নাই।”
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতে ইসলামী সংগঠনটির নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘদিন আমাদের বাকশক্তি হরণ করা হয়েছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আজ আমরা মুক্তভাবে প্রকাশ্যে আমাদের কথাগুলো বলতে পারছি।”
এ সময় রাণীশংকৈল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।২৩ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে ক্রিকেট বোর্ড পরিচালক ইসরাফিল খসরু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছা সেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সভাপতিত্বে এতিম ও অসহায় হতদরিদ্র দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীপরিচালক ও চেয়ারম্যান অর্থ কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন – জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় মানুষের কল্যানে কাজ করে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাহারা মানব ও মানবতার কল্যানে আমৃত্যু আপামর জনসাধারণের কল্যানে যে কাজ করে গেছেন, তাঁদের উত্তরসূরী তরুণ প্রজন্মের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরানোর জন্য দিনরাত কাজ করে চলেছেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন রাশেদ,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিফাত হোসেন শাকিল,সাবেক সহ সভাপতি হারুন আল রশিদ,সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ তারেক আহমেদ,মোঃ আলমগীর,নূহ গাজী সেলিম,মোঃ জাকির,মোঃজহির আহাম্মেদ,মোঃ রিদওয়ান,মাহি রুবেল,জাকির হোসেন মিশু,সদর ঘাট থানার আহবায়ক আরাফাত,মেহেরাজ উদ্দিন,আজিজুল হক আজাদ,মোঃ কাওসার,মোঃ মোতালেব,মোঃ রাসেল প্রমুখ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ