ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ

ব্যারিস্টার মীর হেলাল কে সংসদে না বসানো পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে গত ২৭ (শুক্রবার) হাটহাজারী উপজেলার অন্তর্গত ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, উক্ত সভায় ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি, রহমতউল্লাহর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম টুটুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম ফারুক হোসাইন, উপজেলা বিএনপির সদস্য হাকিম উদ্দিন, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত ওসমান, সি. যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন, নাসির উদ্দিন খোকন, মো: আলী, হাসান শরীফ, নুরুল ইসলাম, জসীম উদ্দীন তালুকদার, সরোয়ার ইসলাম সুমন, ৪ নং ওয়ার্ডের মেম্বার সেলিম জাহাঙ্গীর, মোহাম্মদ সুলাইমান, এরশাদ শিকদার বক্তব্য রাখেন।

উক্ত সাংগঠনিক অগ্রগতি সভায়, যুবদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ জাভেদ মন্দাকিনী, জামাল আল-দীন, হান্নান তালুকদার, শাহজাহান সিরাজ, রবিউল হোসেন, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সাব্বির হোসেন নয়ন, মোহাম্মদ ইব্রাহিম, আলমগীর রানা, মামুন হাসান, ছাত্রদলের পক্ষ থেকে ইকরাজ নেওয়াজ খসরু, রায়হান উদ্দিন হৃদয়, মোঃ আলফাজ, মোঃ সাকিব, শাওন, কৃষক দলের পক্ষ থেকে কমান্ডার আলমগীরসহ অসংখ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা সবাই সাংগঠনিক কর্মকাণ্ড আরো বেগবান করার জন্য ওয়ার্ড ওয়ার্ডে বিএনপি নেতা কর্মীদের সুসংগঠিত করা একমত পোষণ করে, আগামী দিনে আমাদের আন্দোলন নির্বাচন না হওয়া পর্যন্ত চলবে এবং হাটহাজারী গণমানুষের নেতা ব্যারিস্টার মীর হেলালকে সংসদে প্রতিনিধিত্ব করে হাটহাজারী বাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। সুখী সমৃদ্ধিশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় এ সংগঠনের নেতা কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রাম’র দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল, বেগবান ও নেতাদের মধ্যে পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সমন্বয় সাধনের লক্ষে সুপারিশমালা এক মাসের মধ্যে করতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।২৩ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে ক্রিকেট বোর্ড পরিচালক ইসরাফিল খসরু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছা সেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সভাপতিত্বে এতিম ও অসহায় হতদরিদ্র দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীপরিচালক ও চেয়ারম্যান অর্থ কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন – জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় মানুষের কল্যানে কাজ করে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাহারা মানব ও মানবতার কল্যানে আমৃত্যু আপামর জনসাধারণের কল্যানে যে কাজ করে গেছেন, তাঁদের উত্তরসূরী তরুণ প্রজন্মের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরানোর জন্য দিনরাত কাজ করে চলেছেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন রাশেদ,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিফাত হোসেন শাকিল,সাবেক সহ সভাপতি হারুন আল রশিদ,সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ তারেক আহমেদ,মোঃ আলমগীর,নূহ গাজী সেলিম,মোঃ জাকির,মোঃজহির আহাম্মেদ,মোঃ রিদওয়ান,মাহি রুবেল,জাকির হোসেন মিশু,সদর ঘাট থানার আহবায়ক আরাফাত,মেহেরাজ উদ্দিন,আজিজুল হক আজাদ,মোঃ কাওসার,মোঃ মোতালেব,মোঃ রাসেল প্রমুখ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ