হাটহাজারীতে তৃণমূল পর্যায়ে জনগণের কল্যাণে ত্যাগ স্বীকারের মাধ্যমে কাজ করার আহ্বান

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, চট্টগ্রাম জেলায় হাটহাজারী উপজেলা একটি আধুনিক উপ শহর। তাই এ এলাকার ঐতিহ্য রক্ষায় প্রান্তিক পর্যায় থেকে সকল স্তরের বৈষম্য দূর করে জনগণের কল্যাণে সামগ্রিকভাবে কাজ করতে হবে। তিনি আজ সকাল ১০ ঘটিকার সময় আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের অস্থায়ী কার্যালয়ে এরই লক্ষ্যে অত্র সংগঠনের ৭৫টি ইউনিটের ২১টি সাংগঠনিক কমিটি গঠনকল্পে বর্ধিত সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। ২১টি সাংগঠনিক ইউনিট কমিটিগুলো

যথাক্রমে নাজির হাট কলেজ শাখার আহ্বায়ক মোঃ জমির উদ্দিন, সদস্য সচিব মোঃ একরামুল হাসান লিটন, ফরহাদাবাদ নুর আলী মিয়ার হাট শাখার আহ্বায়ক মোঃ আইনুল হোসেন, সদস্য সচিব মোঃ সালেহ উদ্দিন, শান্তির হাট শাখার আহ্বায়ক মোঃ আবুল বশর চৌধুরী, সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম, পশ্চিম ধলই শাখার আহ্বায়ক মোঃ মুশফিকুল আলম, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, কাটির হাট মহিলা কলেজ শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস, সদস্য সচিব রোকেয়া জেসমিন, ফরহাদাবাদ বংশাল শাখার মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব রবিউল হোসেন,

কাটির হাট শাখার আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন, সদস্য সচিব মোঃ রেজাউল করিম, এনায়েতপুর শাখার আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ আবু তাহের, গুমানমর্দন পেশকার হাট শাখার আহ্বায়ক মোঃ জে.ইউ. খান, সদস্য সচিব মোঃ বখতিয়ার উদ্দিন, সাদেক নগর শাখার আহ্বায়ক এম.জে. চৌধুরী বাবর, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, গুমানমর্দন কাটাখালী শাখার আহ্বায়ক মিঠু বড়ুয়া, সদস্য সচিব মোঃ লোকমান হোসেন, নাঙ্গল মোড়া শাখার আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ শামসুল আলম, বালু খালী শাখার আহ্বায়ক মোঃ আব্দুল করিম, সদস্য সচিব মোঃ সালাহ উদ্দিন, সরকার হাট বাজার শাখার আহ্বায়ক মোঃ সেলিম উদ্দিন, সদস্য সচিব মোঃ রমিজ উদ্দিন, পশ্চিম মির্জাপুর শাখার আহ্বায়ক মোঃ
আজিজুর রহমান, সদস্য সচিব মোঃ আলী, মির্জাপুর ওবাইদুল্লাহ নগর শাখার আহ্বায়ক মোঃ শফিউল আলম, সদস্য সচিব মোঃ সুলতান আলম, চারিয়া মুরাদপুর শাখার আহ্বায়ক মোঃ ফোরকান, সদস্য সচিব মোঃ জানে আলম, চারিয়া বাজার শাখার আহ্বায়ক মোঃ তৌহিদুল আলম, সদস্য সচিব মিলন কান্তি শীল, চারিয়া মুছার দোকান শাখার আহ্বায়ক মোঃ হায়দার, সদস্য সচিব শাহাদাত হোসেন, মির্জাপুর মুহুরী হাট শাখার মোঃ ইমতিয়াজ হোসেন, সদস্য সচিব জিংকু বড়ুয়া, আলমপুর শাখার আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ হারুন কে দিয়ে গঠন করা হয়। বাকী ৫৪টি কমিটি আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এ কমিটিগুলো সংশ্লিষ্ট এলাকায় গ্রহণযোগ্য, শিক্ষিত, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সমন্বয়ে প্রত্যেক ইউনিটের নূন্যতম ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ৩০ এপ্রিলের মধ্যে সংগঠনের চেয়ারম্যান বরাবরে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সভাপতির সমাপনী বক্তব্যে ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেন, আগামীতে হাটহাজারী কৃষি ইনস্টিটিউটকে হাটহাজারী কৃষি

বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়, কাটির হাট উচ্চ বিদ্যালয়, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, কেএস নজুমিয়া উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের অন্তর্ভুক্তকরণ, এনায়েতপুর থেকে সরকার হাটের মধ্যবর্তী স্থানে একটি পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠান। সকল ধর্মের, বর্ণের, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহ অবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা। অক্সিজেন থেকে নাজিরহাট পর্যন্ত, হাটহাজারী থেকে সত্ত্বারঘাট পর্যন্ত, কাপতাই রাস্তার মাথা থেকে মদুনাঘাট পর্যন্ত মূল সড়কের সাথে উপ-সড়ক ও নালাগুলোর অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ সম্পন্ন করণ। মদুনাঘাট হইতে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর পশ্চিমাংশ বেড়ি বাঁধ নির্মাণ। নাজিরহাট কলেজ মাঠ, কাটিরহাট মাঠ, মির্জাপুর মাঠ, হাটহাজারী মাঠ, ফতেয়াবাদ মাঠ, কুয়াইশ কলেজ মাঠকে খেলার মান উপযোগি করে মিনি স্টেডিয়াম

নির্মাণ এবং হাটহাজারীতে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করণ। হাটহাজারী সদর স্বাস্থ্য কমপ্লেক্সে দুইশত শয্যা বিশিষ্ট, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করণ এবং একটি ডায়বেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করণ, হাটহাজারীর প্রেস ক্লাবের আধুনিকায়ন, হাটহাজারীর স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা। যারা এ সংগঠনের সাথে কাজ করতে আগ্রহী তারা (সড়ংঃধভধসধংঁসনফ@মসধরষ.পড়স) ই-মেইলে অবহেলিত এলাকার উন্নয়ন মূলক কাজ করতে হবে এমন বর্ণনা সহ জীবন বৃত্তান্ত প্রেরণের জন্য আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) রয়েছেন। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।আহতরা হলেন—লক্ষ্মীরহাট বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে মোটরসাইকেলচালক মো. হারুনুর রশিদ (৩৮), কিসমত কেশুরবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে অটোরিকশাচালক মো. সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার মোছা. জরিনা (৪০) এবং ঠিকানা অজ্ঞাত মো. শফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপ কচুবাড়ী পোস্ট অফিস পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী ও চালক আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত হারুনুর রশিদ ও সাহিরুল ইসলামসহ অন্যদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ভূল্লী থানার পুলিশ ও বোদা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।এ ঘটনায় পিকআপের চালক মো. হাবিবুর রহমানকে (২৪) আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে। পুলিশ পিকআপসহ তাকে ভূল্লী থানায় নিয়ে গেছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “কচুবাড়ী এলাকায় পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপের চালককে গাড়িসহ আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ভাঙ্গুড়া-পাবনা মহাসড়কে মাঝরাস্তায় বিকল ট্রাক; পাথরবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া-পাবনা মহাসড়কে মাঝরাস্তায় একটি বিকল ট্রাক পড়ে থাকায় পাথরবোঝাই অপর একটি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বুধবার ২৬ আগস্ট-২০২৬ রাত আনুমানিক ২টার দিকে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে পাবনার দাশুড়িয়া থেকে বাঘাবাড়ীর দিকে যাওয়ার সময় গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ট্রাকটির সামনের অংশ ও স্কেল ভেঙে যায়। এতে ট্রাকটি সড়কের মাঝামাঝি অবস্থানে বিকল হয়ে আটকে পড়ে।
কিছুক্ষণ পর শাহজাদপুর এর বাঘাবাড়ী এলাকা থেকে পাথরবোঝাই একটি ট্রাক পাবনার দিকে যাওয়ার সময় মাঝরাস্তায় বিকল ট্রাকটি পড়ে থাকায় পর্যাপ্ত জায়গা পায়নি। একপর্যায়ে পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলে সড়কের পাশের মাটি ও অংশ ভেঙে ট্রাকটি উল্টে নিচে পড়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাকবলিত পাথরবোঝাই ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে রয়েছে। একই সঙ্গে মাঝরাস্তায় বিকল হয়ে থাকা গাছের গুঁড়িবোঝাই ট্রাকটির কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, চাটমোহর থেকে পাবনা, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাসড়কের ওপর দুর্ঘটনাকবলিত ও বিকল যানবাহন পড়ে থাকায় যান চলাচলে দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত যানবাহন দুটি সরিয়ে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় কোনো ব্যক্তি আহত বা নিহত হয়েছেন- এমন খবর পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ