তথ্য প্রযুক্তির যুগে মাল্টিমিডিয়া গুরুত্ব অপরসীম।

বিনোদন প্রতিবেদক:

মাল্টিমিডিয়া ভার্সন উদ্বোধনী অনুষ্ঠানে চিত্র নায়িকা রিনা খান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের একটি দৈনিক পত্রিকার মাল্টিমিডিয়া ভার্সন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রধান অতিথির বক্তব্যে রিনা খান বলেন, বর্তমান সময়ে প্রিন্ট পেপারের পাশাপাশি মাল্টিমিডিয়ার গুরুত্ব অপরসীম। এখন মানুষ কোন ঘটনা ঘটার সাথে সাথে তাৎক্ষণিক জানার আগ্রহ সৃষ্টি হয়। মাল্টিমিডিয়াঢ সারা পৃথিবী ছড়িয়ে দেয়ার পর পরদিন প্রিন্ট পেপারে প্রকাশিত হচ্ছে। মানুষ একদিন অপেক্ষা করার মত সময় নেয় না অনেকে ধর্য্যও ধরে না।

ঘটনার আপডেট জানতে চান। বিগত ১৫ বছর ধরে গণমাধ্যমগুলোকে চাপে রাথা হয়েছিল হবে বলে তিনি বলেন, এখন সাংবাদিকরা যে কোন সংবাদ নির্ভয়ে প্রকাশ করার সাহস করছে। গণমাধ্যমগুলো পূর্ণ স্বাধীনতা ভোগ করতেছে।জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি অভিনেত্রী নাহিদ গুল নাহার ইভা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, চট্টগ্রাম থেকে সম্পাদিত দৈনিক পত্রিকাগুলো সারা দেশের মানুষের কাছে খুব জনপ্রিয়।

চট্টগ্রাম জেলার আঞ্চলিক পত্রিকাগুলোর মান অনেক জাতীয় পত্রিকার চেয়ে ভালো। যেটা দেশের অন্য বিভাগীয় শহরের পত্রিকাগুলোর প্রকাশিত করার সাহস করে না।আমরা চট্টগ্রামের বসবাস না করলেও চট্টগ্রামের আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদনগুলো আমরা নিয়মিত পড়ে থাকি।

জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভিনেতা খ ম জাহাঙ্গীর আলম বলেন, ভালোবাসার টানে ঢাকা থেকে চট্টগ্রামে আসা হয়েছে। চট্টগ্রামে প্রতি আমাদের আলাদা একটা টান ও ভালোবাসা রয়েছে। কবির ছিদ্দিকী আমাদের ভালোবাসার ভালো লাগার একজন মানুষ।
দৈনিক সাঙ্গু ও দৈনিক চাম্পান সম্পাদক কবির হোসেন সিদ্দিকী বলেন, সবাই আমাক বলেন আমি কেন এতগুলো পেপার বের করতেছি। এর কারণ হলো আমি কোন ব্যবসা করতে পারি না বুঝি না। সাংবাদিকতা আমার পেশা ও নেশা। সাংবাদিকতার বাইরে কোন কিছু করার বিষয় আমার মাথায় আসে না।

সোমবার বিকাল সাড়ে ৫ টায় দৈনিক সাঙ্গু অফিসে সিনিয়র রিপোর্টার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরী, দৈনিক সাঙ্গু ব্যাবস্পনা সম্পাদক কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মউন উদ্দিন মিলন,

মার্কেটিং অফিসার এরশাদ হোসেন, স্টাফ রিপোর্টর জাহেদু ইসলাম, ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলম। দৈনিক সাঙ্গু:র পক্ষ থেকে চট্টগ্রামে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় কৃতি সংগীত শিল্পীদের সম্মান স্মারক প্রদান করেন তারা হলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংগীত পরিচালক ও গীতিকার এবং সুরকার দীলিপ ভারতী, আঞ্চলিক গানের রানী গীতা আচার্য়্য, বেতার ও টিভি শিল্পী মৌ চৌধুরী, শিল্পী ও সংগীত পরিচালক সুকুমার দে,

সিনিয়র সংগীত শিল্পী ফরিদুল ইসলাম, চন্দনা চক্রবর্ত্তী, জিলাল উদ্দিন, লূপর্ণা মূৎর্সদ্দি লোপা, রুপনা দাশ, বেবী দাশ মজুমদার নুপূর, লক্ষী দত্ত রায়, সালাউদ্দিন কাদের মানিক, সুস্মীতা চৌধুরী, শাহীন রহমান, জুয়েল দ্বীপ, মৌ মনি, যন্ত্র শিল্পী শ্যামল দত্ত রায়, নাট্যকার সজল দাশ, সংস্কৃতি কর্মী মোস্তফা কামাল, মাসুদা রেক্সমা প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শহীদ মিনারের জায়গা দখলের চেষ্টা, বিএনপি নেতাকর্মীদের উচ্ছেদ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে স্মৃতিসৌধের পশ্চিম পাশে ও শহীদ মিনারের সামনে বাংলাদেশ রেলওয়ের জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কথিত বিএনপি নেতা মো. সোহেল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কথিত অবৈধ দখল উচ্ছেদ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে মো. সোহেল হোসেন, পিতা মৃত বাবু হোসেন,সাং মসজিদপাড়া, ভাঙ্গুড়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গায় ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ভাঙ্গুড়া থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

স্থানীয়দের দাবি, রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আবারও গোপনে সেখানে ঘর নির্মাণের চেষ্টা করা হয়। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে সংশ্লিষ্টরা সেখান থেকে চলে যান। স্থানীয়দের অভিযোগ, রাতে আবারও ওই জায়গায় নির্মাণকাজ চালিয়ে দখলের চেষ্টা হতে পারে।সরেজমিনে দেখা যায়, ভাঙ্গুড়া বাজারের গুরুত্বপূর্ণ স্থানে স্মৃতিসৌধের পাশে ও শহীদ মিনারের সামনে রেলওয়ের জায়গায় নির্মাণসামগ্রী পড়ে রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয়টি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের নজরে এলে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক মো. সাকলু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাইজিদ বোস্তামীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দখল উচ্ছেদ করেন।

স্থানীয়রা বলেন, শহীদ মিনার ও স্মৃতিসৌধের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সরকারি জায়গা দখলের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিষয়টি গুরুত্ব দিয়ে দখল উচ্ছেদ করায় তারা সন্তোষ প্রকাশ করেন।
তবে অভিযোগের বিষয়ে মো. সোহেল হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রশি ছিঁড়ে পাইলট আহত, বিদেশি জাহাজ আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বিদেশি জাহাজ থেকে পড়ে বন্দরের নিজস্ব পাইলট আহত হয়েছেন। ‘বক্স এনডেভার’ জাহাজ থেকে মই (ল্যাডার) বেয়ে নিচে নামার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। আহত ব্যক্তির নাম ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান। গত শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। শনিবার (২২ আগষ্ট) সকাল থেকে তদন্ত শুরু করেছে কমিটি।

বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজের পাশে থাকা বোটে না পড়ে গভীর সাগরে পড়ে গেলে রবিউজ্জামানের মৃত্যুঝুঁকি ছিল। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। ডান হাতে ও পিঠে আঘাত পেয়েছেন তিনি। তাকে বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর জাহাজটি আটক করে বন্দরের বহির্নোঙরে চার্লি অ্যাংকরেজে নোঙর করে রাখা হয়েছে। বহির্নোঙর থেকে মালয়েশিয়ার পোর্ট কেলাঙ বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল জাহাজটির। এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ আগষ্ট) সকাল থেকে তদন্ত শুরু হয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ