আজঃ মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬

জাপান:

জাপানে ৯০ মিনিটে ২১টি ভূমিকম্প।

বহিবিশ্ব নিউজ ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাপানের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর একটি বড় সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ…

কানাজাওয়া শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মাত্র নব্বই মিনিটের মধ্যে জাপানে পরপর ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে। এসব কম্পন ৪ দশমিক শূন্য মাত্রা বা এর চেয়ে শক্তিশালী ছিল। সোমবার জাপানের মধ্যাঞ্চলে এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ মাত্রার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ভূমিকম্পের পর জাপান সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়া প্রিফেকচারের উপকূলীয় নোটো এলাকার বাসিন্দাদের ‘তাৎক্ষণিকভাবে উঁচু ভূমিতে সরে যেতে’ বলা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানের দুর্দিনে পাশে থাকবে রাশিয়া-ভ্লাদিমির পুতিন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সংকটময় সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন তারা এই চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবেন।পুতিনের ভাষ্য অনুযায়ী, সংকটময় এ পরিস্থিতিতেও রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার বাস্টার’ হামলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে । ২১ মার্চ শনিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে।

ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ভূগর্ভস্থ এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজরদারির মধ্যে রয়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় উচ্চক্ষমতাসম্পন্ন ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করা হয়েছে যা মাটির গভীরে থাকা শক্ত কাঠামো ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি।

উল্লেখ্য গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের সময়ও নাতাঞ্জ ও ফোর্দোর মতো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ভারী বোমা ব্যবহারের অভিযোগ ওঠে। ওই সময়ও এমন অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
সংগৃহীত –
[email protected]

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ