আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

শিক্ষার মানোন্নয়নে বোয়ালখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকদের কর্মশালায় বক্তব্য রাখছেন আবদুচ ছালাম এমপি

শিক্ষার পরিবেশ বিঘ্নিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে

ডেস্ক নিউজ:

শিক্ষার মানোন্নয়নে বোয়ালখালী উপজেলা প্রশাসনের কর্মশালায় আবদুচ ছালাম এমপি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা পরিষদ হল শিক্ষার চার স্তম্ভ। স্তম্ভ শক্তিশালী হলে যেমন ভবন মজবুত ও নিরাপদ হয়, তেমনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটি দক্ষতার সাথে দায়িত্ব পালন করলে শিক্ষার মান অবশ্যই উন্নত হবে।
আজ শনিবার বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবক প্রতিনিধিদের নিয়ে কর্মশালায় চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আবদুচ ছালাম এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরীর মাধ্যমে দেশের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে নন্দিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বিনামূল্যে বই প্রদান, উপবৃত্তি প্রদান, পর্যাপ্ত ভবন নির্মান করে দিয়ে শিক্ষার হার যেমন বাড়াতে সক্ষম হয়েছেন, তেমনি শিক্ষার মাস উন্নয়নে শিক্ষকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ, বেতন-ভাতাদি বর্ধিতকরণ, শিক্ষায়নে মাল্টিমিডিয়া ল্যাব স্থাপনসহ নানামূখী সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন। এত সুবিধাদির ব্যবস্থার পরও যদি আমাদের শিক্ষার্থীরা পড়াশুনায় উন্নতি করতে না পারে তা হবে আমরা শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির ব্যর্থতা। একজন অভিভাবকের সচেতনতা ও সিদ্ধান্ত একজন শিক্ষার্থীর ভবিষ্যতের গতিপথ বদলে দিতে পারে, যার প্রত্যক্ষ প্রমান আমি নিজে। আমার মা যদি স্থির সিদ্ধান্ত নিয়ে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর চাপ না দিতেন, তবে হয়তো বাবা ও অন্যদের সিদ্ধান্তে আমি একজন মেকানিক হতাম। সফল ব্যবসায়ী, রাজনীতিবিদ, সিডিএ চেয়ারম্যান ও সংসদ সদস্য আবদুচ ছালাম আমি হতে পারতাম না। আমরা সকলে সচেতন হলে, নিষ্ঠাবান হলে, দক্ষতার সাথে কাজ করলে শিক্ষার্থীরা পড়াশুনায় অবশ্যই মনযোগী হবে। শিক্ষার মানের ব্যাপারে আমার বক্তব্য পরিস্কার। আমাদের যে কোন পক্ষের গাফিলতির কারণে যদি বোয়ালখালীর শিক্ষার পরিবেশ বিঘিœত হয়, শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে, তবে সংশ্লিষ্টদের জবাদিহির আওতায় আনা হবে। সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এস, এম, আবুল কালাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম (রাজা), ভাইস চেয়ারম্যান এস, এম, সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা বেগম, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম ধর, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহসীন উদ্দিন, ৫নং সারোয়ালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, শাকপুরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানসহ উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, পরিচালনা পরিষদের সভাপতি মন্ডলী ও অভিভাবক সদস্যবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ