নোয়াখালীতে সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চলছে আনারস প্রার্থী,কে,এম সামছুদ্দিন জেহানের গণসংযোগ

মোঃ এনায়েত হোসেন নোয়াখালী প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আনারস প্রতীকের প্রার্থী হয়েছেন এ,কে,এম সামছুউদ্দিন জেহান ।গত ৫ দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ,কে,এম সামছুউদ্দিন জেহন।প্রখর রোদের মাঝে ও থেমে নেই তার আনারসের প্রচার প্রচারণা।দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার দুই সন্তানসহ।
এরিই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে সদর উপজেলার ব্যবসায়ী সহ সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ,এছাড়া গণসংযোগ,উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ করেন তিনি।এদিকে সন্ধ্যার পর চরমটুয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে গিয়ে সকলের সাথে কৌশল বিনিময়ে করেন।এদিকে যখনই বাংলাদেশে করোনাভাইরাস আঘাত হানে,মানুষজন ঘর থেকে বের হতে পাচ্ছে না ঠিক তখনই তিনি গরীব অসহায় মানুষের পাশে রয়েছেন এবং তাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেন।বিভিন্ন সময় সরকারি ভাবে মানুষের হাতে এই বিপদকালে ত্রাণ,পাশাপাশি নিজ অর্থ দিয়েও খাদ্য জিনিস মানুষের ঘরে পৌঁছে দেন করোনাভাইরাস চলাকালীন।পাশাপাশি তিনি সদর উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।

এ,কে,এম সামছুদ্দিন বলেন-আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। বর্তমানে আমি দলমত নির্বিশেষে সদর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন,আমার রাজনৈতিক গুরু নোয়াখালী জেলার মাটি ও মানুষের বন্ধু জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নোয়াখালী -৪ (সদর ও সুর্বণচর) উপজেলার সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর সহযোগিতা তার নির্দেশে এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি।এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য আমিও একজন বাঙ্গালি হিসেবে আপ্রাণ চেষ্টা করবো। যদি নির্বাচনে আল্লাহ আমাকে জনগণের ভোটের মাধ্যমে জয়ী করেন,তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে সদর উপজেলাকে একটি ‘স্মার্ট উপজেলা পরিষদ হিসেবে গড়ার জন্য যা করার দরকার,তা আমি করবো ইনশা’আল্লাহ।

এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ