আজঃ বুধবার ৬ মে, ২০২৬

লোডিং ঠিকাদার রীট করে সার সরবরাহের বিঘ্ন করেছেন।

সরবরাহে অসন্তোষ, ডিলারদের  সার উত্তোলন বন্ধের হুমকি 

সার উত্তোলন বন্ধের হুমকি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৮ জেলায় ৮১২ ডিলার একমত পোষণ

সরবরাহে অসন্তোষ, ডিলারদের

  1. সার উত্তোলন বন্ধের হুমক

 ছবি-১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) সার সরবরাহ নিয়ে ডিলারদের মধ্যে অসন্তোষ বিরাজ করায় তারা সার উত্তোলন বন্ধের হুমকি দিয়েছেন। ৮ জেলায় ৮১২ ডিলার এ বিষয়ে একমত পোষণ করেছেন। চলতি মাসের প্রথম থেকে প্রতি ট্রাকে ১৫ টনের স্থলে ১০ টন করে সার সরবরাহ দেওয়ায় এ ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল আলম খান জানিয়েছেন  ১৫ টন সার সরবরাহ দেওয়া না হলে আগামী ১ নভেম্বর থেকে সার উত্তোলন বন্ধ করে দেবে।

তিনি বলেন, ডিলাররা সার উত্তোলন বন্ধ করার কারণে ৮ জেলায় ইউরিয়া সারের সংকট সৃষ্টি হলে তার দায়ভার কোনো ডিলার বহন করবে না। এ ব্যাপারে ৮ অক্টোবর সিইউএফএল’এর ব্যবস্থাপনা পরিচালক এবং ৯ অক্টোবর চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর আবেদনও করা হয়। যার অনুলিপি বিসিআইসি চেয়ারম্যানকেও দেওয়া হয়। কিন্তু বিসিআইসি’র চেয়ারম্যানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দিলে কৃষিতে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে চট্টগ্রাম কৃষি অধিপ্তরের উপ-পরিচালক মো.আবদুস সোবহান জানান, চলতি আমন মৌসুমে তেমন প্রভাব পড়বে না। তবে বোরো মৌসুমে প্রভাব পড়ার আশংকা রয়েছে। তিনি আরও বলেন, ডিলারদের বিষয়টি অবহিত হওয়ার পর বিসিএসআইকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ডিলারদের আগে থেকেই সিইউএফএল থেকে প্রতি ট্রাকে ১৫ মে. টন করে ইউরিয়া সার সরবরাহ দেওয়া হতো। কিন্তু ১ অক্টোবর থেকে প্রতি ট্রাকে ১০ মে. টন করে ইউরিয়া সার সরবরাহ দেওয়া হচ্ছে। যদি প্রতি ট্রাকে ১০ মে. টন সার দেওয়া হয়, তাহলে বাকি ৫ মে.টন সারের জন্য ডিলারদেরকে আলাদাভাবে সরবরাহ খরচ দিতে হয়। বস্তার মধ্যে বারবার হুক (ছিদ্র হয়ে যায়) মারা হয়। এতে ডিলারদের সার উত্তোলন খরচ বৃদ্ধি পাচ্ছে। ফলে সরকারের নির্ধারিত দামে সার বিক্রি করে ডিলাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ কারণে ভবিষ্যতে ডিলাররা সার উত্তোলন করতে অনীহা প্রকাশ করবে। যদি ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দেয় তাহলে চট্টগ্রামসহ নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলায় ইউরিয়া সারের সংকট সৃষ্টি হবে। এ আট জেলায় বছরে আনুমানিক সারের চাহিদা রয়েছে সাড়ে তিন লাখ টন।

জানা গেছে, সিইউএফএলএ দৈনিক ইউরিয়া সার উৎপাদন হয় ১১শ মেট্টিকটন। চট্টগ্রাম বিভাগের ৮ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুরে আনুমানিক ২ লাখ টন সার ডিলারদের কাছে সরবরাহ করা হয়। ৮ জেলায় ডিলারের সংখ্যা ৮১২। ডিলাররা প্রতি টন ১২৫০ টাকা সিইউএফএলকে পরিশোধ করে প্রতি টন ১৩৫০ টাকা দরে কৃষকদের কাছে বিক্রি করেন। এদিকে সিইউএফএল থেকে লক্ষীপুর একটি ট্রাকের ভাড়া ২২ হাজার টাকা। অন্যদিকে সিইউএফএল থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পরিবহন ভাড়া প্রতি ট্রাক ৯ হাজার টাকা। এক্ষেত্রে ১৫ টনের স্থলে ১০ টন সার পরিবহনের একই ভাড়া গুনতে হয় ডিলারদের। ফলে ডিলাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবার কারণে সার উত্তোলন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে সিইউএফএল’র ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, লোডিং ঠিকাদার টেন্ডারের নিয়ম অনুযায়ী ১৫ টন হিসেবে  ১ লক্ষ টন লোডিং করেছে। বাকি আড়াই লক্ষ টন সার ১০ টন হিসেবে লোডিং করার কথা রয়েছে। এ হিসেবে সাড়ে ৩ লক্ষ  টন সার লোডিং করার কথা রয়েছে।  টেন্ডারের নিয়ম অনুযায়ী ঠিকাদারকে লোডিং করতে হবে। রাতারাতি টেন্ডারের নিয়ম পাল্টে দেয়া সম্ভব নয়।লোডিং ঠিকাদার  ও  ডিলাররা ১৫  ও ১০ গাড়ি ভাড়া একই উল্লেখ করে সিইউএফএল কতৃপক্ষের কাছে জানালে, কতৃপক্ষ ১৫ টন করে নতুন একটি টেন্ডার

করার প্রক্রিয়া শুরু করেন।।লোডিং ঠিকাদার এনিয়ে একটি রীট করে জটিলতা সৃষ্টি করেন।  বর্তমানে ডিলারদের আবেদনের বিষয়টি বিবেচনা করে এ ব্যাপারে অতি সহসা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে।

 বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি এবং ডিলার-কৃষকদের কথা বিবেচনা করে সিইউএফএল থেকে প্রতি ট্রাকে ১০ মে.টনের পরিবর্তে প্রতি ট্রাকে ১৫ মে.টন করে ইউরিয়া সার দেওয়ার জন্য ২৭ অক্টোবর চট্টগ্রাম জেলা প্রশাসককে অবহিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরো ৫৩ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে এলো ২ জাহাজ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে দুটি জাহাজ। শনিবার চীন ও ভারত থেকে আসা এসব জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এই তথ্য নিশ্চিত করেছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি আমদানি করা হয়েছিল।মে মাসেও ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

প্রাইড শিপিং লাইনের তথ্যমতে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে গত শুক্রবার বিকাল ৩টায় বহির্নোঙরে পৌঁছে। শনিবার ভোরে আরো ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ এসে কুতুবদিয়া এঙ্করেজে ভিড়েছে। প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ডলফিন জেটিতে বর্তমানে দুটি জাহাজ আছে এবং বহির্নোঙরে অপেক্ষমান আছে আরো দুইটি। একটি জাহাজ থেকে লাইটারিং চলমান আছে। নতুন আরো দুইটি জাহাজ আসায় বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ