আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় নবাগত ইউএনও’র সাথে রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবিরের সাথে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা।

ইউএনও রেজওয়ানা কবির সবার সাথে পরিচিত হন এবং কুশলাদী বিনিময় করেন। সাক্ষাৎকালে ইউএনও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উন্নয়ন সাংবাদিকতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি ও কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি ও স্বদেশ কণ্ঠ প্রতিনিধির স্টাফ রিপোর্টার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক নয়াশতাব্দি প্রতিনিধি খায়রুল ইসলাম, সদস্য ও জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে নব যোগদানকৃত পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজওয়ানা কবির-কে ক্লাবের পক্ষ থেকে ‘কংস স্মরণিকা’ ৩য় প্রকাশনা প্রদান করা হয়। পরে ইউএনও’র সাথে ফটোসেশনে অংশ নেয় ক্লাবের সদস্যরা।

ছবি যুক্ত,
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল
নেত্রকোনা,
২৬ ডিসেম্বর ২০২৪
ফোন, ০১৭১১০০১৭১৯

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ