ভারতে টিকটক করে ফেরার পথে ২ ভাই আটক

সিলেট সংবাদদাতা :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতে টিকটক করে ফেরার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া ও মাইনুদ্দিন। তাদের নিকট থেকে দুটি অ্যান্ড্রয়েড, বাটন ফোন, মোটর সাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটকদের রোববার রাতে থানায় সোপর্দ করে বিজিবি।

সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অধিনায়নক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, দুই বাংলাদেশি নাগরিক বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতের মেঘালয় ষ্টেইটের কোন এক পাহাড়ি এলাকায় প্রবেশ করে রবিবার টিকটক ভিডিও ধারণ করতে।

এরপর ওই দিন বিকেলে ভারত থেকে ফেরার পথে ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল রাজাপাড়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে। তিনি আরো বলেন, আটককৃতদের মোবাইলে ভারতে ধারণকৃত বেশ কিছু স্থির চিত্র (ছবি) ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দির রাজাপাড়া সীমান্তের একাধিক লোকজন জানান, আটককৃত দু’জন টিকটক ভিডিও তৈরির জন্যই মূলত ভারতের মেঘালয়ে অনুপ্রবেশ করেছিল।

প্রসঙ্গত ,ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপির পার্শ্ববর্তী মাছিমপুর বিওপির ওপারে ভারতের মেঘালয়ে সুপারির চালানসহ অবৈধ অনুপ্রবেশ করায় মেঘালয়ের শিলং ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের কড়াইগড়া ক্যাম্পের টহলদল বিশ্বম্ভরপুরের গামাইতলা খাসপাড়ার জয়নাল আবেদীনের ছেলে চোরাকারবারি সাইদুলকে গেল (৮ ডিসেম্বর) বুধবার গুলি করে হত্যা করে।

এরপর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে এপার ওপার অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ যে কোন ধরণের অপতৎরতা প্রতিরোধে সীমান্তে বিজিবি’র নিয়মিত টহলের পাশাপাশি বিশেষায়িত পৃথক পৃথক টিম গঠন করে সিলেট সেক্টরের পুরো সীমান্ত এলাকায় নিরাপক্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বিজিবি সিলেট সেক্টরের দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বহিষ্কৃত জামায়াত নেতা অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলার পলাতক আসামী আমির আবদুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বহিষ্কৃত সাবেক উপজেলা জামায়াতের আমিরকে বুধবার ৫ আগস্ট দুপুরে র‍্যাব-১৪, জামালপুর সিপিসি-১ থেকে এ তথ্য নিশ্চিত করেছন।

র‍্যাব জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলার আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের শ্রদ্ধাঞ্জলি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ। এতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জনাব মোঃ সুবক্তগীন এবং পূর্বাঞ্চলের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ