আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পাওনা টাকা নিয়ে মামা ভাগ্নে মারামারি

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

রাজশাহীতে দুই কোটি টাকা পাওনা নিয়ে মামা-ভাগনের বিরোধের জেরে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। নগরীর এয়ারপোর্ট থানায় এ ঘটনায় মঙ্গলবার রাতে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী। তবে অভিযুক্ত মামা ঠিকাদার ওয়াসিমুল হক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঠিকাদার ওয়াসিমুল হকের কাছে দুই কোটি টাকা পাওনা ভাগনে আল ফারুক আহমেদ নতুনের। মঙ্গলবার সন্ধ্যায় টাকা পরিশোধের কথা বলে নতুনকে ডেকে নেয়া হয় পবা উপজেলার ভুগরইল এলাকায় ওয়াসিমুল হকের কার্যালয়ে। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে নতুনকে মারধর করা হয়।

নতুনের স্ত্রী শিক্ষানবিশ আইনজীবী তানিয়া খাতুন এয়ারপোর্ট থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন, মারধরে অংশ নেন ওয়াসিমুলের ভাই জয়নাল আবেদীন (৫৫), ওহাব আলী (৫২), তাদের ছেলে কাওছার আলী (২৬) ও মো. লিটন (৩০)। কাওছার লোহার রড দিয়ে আঘাত করলে নতুন গুরুতর জখম হন। লিটন কাঠের চলা দিয়ে আঘাত করেন এবং জয়নালের আঘাতে তার মুখে রক্তাক্ত জখম হয়। এরপর কাওছার নতুনের কাছে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত নতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আইনজীবী তানিয়া খাতুন বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে মামার কাছে টাকা পাওনা। বারবার চাওয়ার পর মঙ্গলবার চেম্বারে ডেকে নিয়ে তাকে পেটানো হয়েছে। এখন আমাদের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। তারা সবাই জামিনে থাকা মামলার আসামি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযোগে বলা হয়, মারধরকারীদের একজন জয়নাল আবেদীন ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি।

অভিযোগ অস্বীকার করে ওয়াসিমুল হক বলেন, ‘নতুন আমার কাছে কোনো টাকাই পায় না। বরং সে যুবলীগের পদধারী নেতা হয়েও বাইরে থাকে। সে আমার চেম্বারে ভাঙচুর করতে এসেছিল, লোকজন তাকে প্রতিহত করেছে। আমাদের নামে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। আমরাও মামলা করব।’

ওয়াসিমুল পেশায় একজন ঠিকাদার। আওয়ামী লীগের সময় রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওয়াসিমুল রাজশাহীর পবা ও মোহনপুর এলাকায় একচেটিয়া ঠিকাদারি পেয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। তার কিছু কাজ এখনও চলমান। পবার নওহাটা পৌরসভায় ২০ কোটি টাকার ১০টি রাস্তার কাজের মেয়াদ তিন দফা বাড়িয়েও শেষ করতে পারেননি তিনি। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ইতিমধ্যেই কয়েকটি রাস্তা ধসে পড়েছে ।

রাজশাহী এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘নতুনকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে । এ বিষয়ে আরও তদন্ত চলছে ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ