আজঃ বুধবার ৬ মে, ২০২৬

ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় ব্যবসায়ীদের কাছে প্রকাশ্যে চাঁদা দাবির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতি।

এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সমিতির কার্যালয়ে সামনে এক মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম জানান,গত ৪ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ভাঙ্গুড়া বাজারের বকুলতলায় অবস্থিত বিশিষ্ট ব্যবসায়ী এ.কে.এম. হানিফ (বাবলু)-এর অফিসে গিয়ে ভাঙ্গুড়া উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোতালেব হোসেন প্রকাশ্যে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেন তিনি।

বক্তব্যে বলা হয়,এটি স্পষ্ট চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। ব্যবসায়ী সমাজ কোনোভাবেই চাঁদাবাজদের কাছে মাথা নত করবে না—প্রয়োজনে রক্ত দিয়ে হলেও প্রতিরোধ গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে শিল্প ও বণিক সমিতি চার দফা দাবি তুলে ধরে বলেন,অবিলম্বে মোতালেব হোসেনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ভুক্তভোগী ব্যবসায়ী এ.কে.এম. হানিফের অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে মোতালেব হোসেনকে সব পদ থেকে বহিষ্কার, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে ভাঙ্গুড়া বাজারে স্থায়ী বিশেষ পুলিশ টহল জোরদার।

সমিতির নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে অবস্থান কর্মসূচি, বাজার বন্ধ সহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। এর দায়ভার তখন কিন্তু প্রশাসনকেই বহন করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন—এ.কে.এম. হানিফ বাবলু (উপদেষ্টা সদস্য), হাফিজ উদ্দিন বাহার (প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা সদস্য), মোঃ সাইফুল ইসলাম (সহ-সভাপতি), মাসুম হোসেন (কোষাধ্যক্ষ), আলহাজ্ব আবু বক্কার (পরিচালক), আব্দুল জলিল (পরিচালক), আক্কাস আলী (পরিচালক), আশরাফ আলী (সদস্য), মোহাম্মদ সেলিম (সদস্য), আব্দুল মতিন (সদস্য) প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী, আব্দুল আলীম, মো. জামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক হুমায়ুন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, সাবেক কমিশনার শহিদুল ইসলাম এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তামি।
এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দস সালাম নুর।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) মো. মাসুদ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ ও বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে তাকে ডিএমপি থেকে বদলি করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ভারতের কেরালায় মুসলিম লীগের ফাতেমার বিজয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের কেরালা রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে পেরামব্রা বিধানসভা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া।বাম রাজ্য হিসেবে খ্যাত সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণান-কে পরাজিত করেন ৩৪ বছর বয়সী তাহলিয়া। তিনি মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্র রাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ