আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

প্রবাসীদের স্বার্থ–উন্নয়নে আলহাজ্ব ইয়াকুব সুনিকের নতুন উদ্যোগ : চট্টগ্রামে সাংবাদিক–নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাই প্রবাসীদের গর্ব, মানবিকতার ফেরিওয়ালা ও সফল উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিক চট্টগ্রামে সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। গত ২৮ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের সাম্পান রেস্টুরেন্ট ও পার্টি হাউসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রবাসীদের কল্যাণে চলমান উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ–দুবাই সম্পর্ক আরও শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা হয়।

আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিক দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বর্তমানে—চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (UAE)-এর প্রেসিডেন্ট, বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন দুবাইয়ের সাধারণ সম্পাদক, ফিউচার হোমস রিয়েল এস্টেটের চেয়ারম্যান এবং কে বি এন সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসীদের সংকটে পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা, করোনাকালে অসংখ্য মানুষের পাশে দাঁড়ানো, দেশে স্কুল–মাদ্রাসা ও গরিব–দুঃস্থদের সহায়তায় তার অবদান প্রবাসী সমাজে তাকে বিশেষভাবে পরিচিত করেছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, ৭১ টিভির ব্যুরো চীফ সাইফুল ইসলাম শিল্পী, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ড. লায়ন সালাহউদ্দিন আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, আজকের বিজনেস বাংলাদেশের ব্যুরো চীফ জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ, এনামুল হকসহ চট্টগ্রামের বিভিন্ন মিডিয়া প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাইফুল ইসলাম শিল্পী ও জাহাঙ্গীর আলম।

সভায় আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিক তার বক্তব্যে প্রবাসীদের প্রতি দায়বদ্ধতা ও মানবিক দায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন,
“চট্টগ্রাম আমার আত্মার শহর, বাংলাদেশ আমার প্রাণ, আর দুবাই আমাদের সংগ্রামের গল্প। প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠায় না—তারা তাদের ঘাম, পরিশ্রম আর স্বপ্ন পাঠায়। প্রবাসীদের নিরাপত্তা, সম্মান এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমি সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করি।”

তিনি আরও বলেন,“বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও সুদৃঢ় করতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। নতুন প্রজন্মের প্রবাসী উদ্যোক্তাদের সহায়তা, ব্যবসা সম্প্রসারণ, আইনি সহায়তা এবং স্বাস্থ্যসেবা—এসব বিষয়ে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। সাংবাদিকরা আমাদের পথ দেখান, তাই আপনাদের সহযোগিতা প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জাহিদুল করিম কচি বলেন, প্রবাসীদের ত্যাগ দেশের উন্নয়নের প্রধান ভিত্তি—তাদের জন্য সাংবাদিক সমাজ সবসময় সহায়ক ভূমিকা রাখবে।

সভায় ‘এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ’-এর চেয়ারম্যান ড. সালাহউদ্দিন আলী জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিক ও প্রবাসী কর্মীদের জন্য শিগগিরই ‘প্রবাসী স্বাস্থ্যসেবা’ নামে একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালু হচ্ছে। অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা যেকোনো দেশ থেকে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। কম খরচে, দ্রুত ও নির্ভরযোগ্য এই সেবা প্রবাসীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।


মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা প্রবাসীদের দেশপ্রেম, মানবিক ভূমিকা এবং দেশের অর্থনীতিতে তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সুনিকের মতো প্রবাসী নেতৃবৃন্দের নিরলস কাজ দেশের ভাবমূর্তি ও প্রবাসীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সার্বিকভাবে, চট্টগ্রামের এই মতবিনিময় সভা প্রবাসী সমাজের উন্নয়ন, মানবিক সেবা, স্বাস্থ্যসেবা ব্যবস্থার সম্প্রসারণ এবং বাংলাদেশ–দুবাই সম্পর্ক আরও অগ্রসর করার এক কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ