আজঃ বুধবার ৪ মার্চ, ২০২৬

ফটিকছড়ির বারৈয়ারহাটস্থ উৎসব কমিউনিটি সেন্টারে মাইজভাণ্ডারী সেমিনার অনুষ্ঠিত।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্বে সমাদৃত তরিকা, তরিকায়ে মাইজভাণ্ডারীর উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রসুল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), মারাজাল বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার ফটিকছড়ির বারৈয়ারহাটস্থ উৎসব কমিউনিটি সেন্টারে ২১ ডিসেম্বর, রবিবার, অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানসূচির মধ্যে ছিল খতমে কোরআন, তাওলাদে গাউছিয়া, আলোচনা, মিলাদ ও মোনাজাত, তবারুক বিতরণ, জিকিরে ছেমা, মাহফিল মাইজভাণ্ডারী গানের জলসা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি খ জোনের সাংগঠন সমন্বয়ক মাহাবুবুল আলম সওদাগর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান শায়খ ড. মুহাম্মদ নুরুন্নবী আজাহারী, চরণদ্বীপ দরবার শরীফের সাহেবজাদা পীরজাদা সাইফুল্লাহ চরণদ্বীপি, মাদরাসা-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারীর উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন মাইজভাণ্ডারী। সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার মুহাম্মদ কবির আহমেদ।

আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ ইউনুচ, মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ এজাহার ভাণ্ডারী, মুহাম্মদ সুমন, জি.এম. কামরুল হাসান, আবুল কালাম, মুহাম্মদ আবু বাবু, মুহাম্মদ হাবিব, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ আবু তালেব, মুহাম্মদ নাজিম উদ্দীন, সেলিম উল্ল্যাহ সজিব, মুহাম্মদ রফিকুজ্জামান মেম্বার, মুহাম্মদ ঈসা, মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ সাহেদুল ইসলাম, এম এ মুনছুর প্রমূখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বিশ্বঅলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র রওজা শরীফের খাদেম মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। ছেমা পরিবেশন করেন ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোনের সকল শায়ের, গায়ক ও কাওয়ালীবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে : সিদ্ধার্থ শংকর দাশ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলার পরৈকোড়ায় শ্রীশ্রী হরিমন্দির প্রাঙ্গণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও শ্রীশ্রী হরিমন্দিরের ১২৩তম তারকব্রহ্ম মহানামযজ্ঞ উপলক্ষে মহতী ধর্মসম্মেলন আজ সোমবার (২ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবক সিদ্ধার্থ শংকর দাশ (সিধু)। হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি রিমন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাথুয়াপাড়া রাজ রাজেশ্বর বিগ্রহ ধামের সভাপতি সাধন কান্তি দাশ। মহান অতিথি ছিলেন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি সমাজসেবক আশুতোষ বিশ্বাস, পরৈকোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোরশেদ ও বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র ও সদস্য সচিব প্রদীপ কান্তি ধর। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, সমাজসেবক অজিত দাশ, হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের সভাপতি সুজিত সরকার, বাগীশিক দক্ষিণ জেলা সংসদের প্রচার সম্পাদক বাবুল ধর,

সমাজকল্যাণ সম্পাদক নিমাই সিংহ, বাগীশিক আনোয়ারা উপজেলা সংসদের সভাপতি অ্যাড. খোকন আইচ (অমিত), সাংগঠনিক সম্পাদক মিল্টন সরকার, হিন্দু মহাজোট আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সবুজ কান্তি দেব। হরিমন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি নীলকান্ত দাশ (বিষু) এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হারাধন দাশ। এর আগে গীতা প্রশিক্ষক পূজা চক্রবর্তীর পরিচালনায় সমবেত গীতাপাঠ পরিবেশন করেন হরিমন্দির গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী অদিতি দাশ, জয়শ্রী মজুমদার, অর্ণা দত্ত, আদ্রিকা বৈদ্য ও স্থানীয় শিল্পীরা। ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধার্থ শংকর দাশ সিধু বলেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে। ধর্মহীন জীবন কখনো আদর্শ জীবন হতে পারে না। তিনি শিশু-কিশোরদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্ম নীতি শিক্ষায় শিক্ষিত করার আহবান জানান।

পাবনা-৩ আসনের সংসদ সদস্য কে সংবর্ধনা ও ভাঙ্গুড়া পৌর জামায়াত এর ইফতার মাহফিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১ মার্চ) ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্মিলিত ব্যবসায়ী সমাজ ও ভাঙ্গুড়া পৌর জামায়াত এর আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার’র সভাপতিত্বে এবং ভাঙ্গুড়া পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সুলতান আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী তরবিয়াত সেক্রেটারি ও ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগার।এসময়ে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।


আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ