আজঃ শনিবার ১৮ এপ্রিল, ২০২৬

স্থায়ী হলেন চসিকের ৪৫৯ অস্থায়ী কর্মচারী।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আরও ৪৫৯ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। মেয়র ডা. শাহাদাত হোসেন সোমবার টাইগারপাসে কর্পোরেশনের প্রধান কার্যালয়ে অস্থায়ী কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন। এসময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চসিক সূত্র জানায়, বিভিন্ন ক্যাটাগরির ১৯টি পদের বিপরীতে কর্মরত এসব কর্মচারী দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন করে স্থায়ী হওয়াদের মধ্যে কারিগরি, প্রশাসনিক ও সহায়ক পদের কর্মীরা রয়েছেন। বিদ্যুৎ, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, অফিস সহায়তা, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবাখাতে তারা কর্মরত ছিলেন।

মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৪৫০ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। তিনি বলেন, চসিকের উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে দক্ষ ও অভিজ্ঞ জনবল প্রয়োজন। দীর্ঘদিন অস্থায়ীভাবে দায়িত্ব পালনকারী কর্মচারীরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি আরও জানান, যেসব পদের ক্ষেত্রে জনবল কাঠামোয় অনুমোদিত পদ রয়েছে এবং মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেছে, সেসব পদে পর্যায়ক্রমে স্থায়ীকরণ করা হচ্ছে।

অন্যান্য পদের ক্ষেত্রেও মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। অনুমোদন সাপেক্ষে আরও কর্মচারীকে স্থায়ী করা হবে বলে জানান তিনি। ডা. শাহাদাত বলেন, চাকরির স্থায়িত্ব নিশ্চিত হলে কর্মীদের দায়িত্ববোধ ও কর্মউদ্দীপনা বাড়ে, যা সরাসরি নাগরিক সেবার মান উন্নয়নে ভূমিকা রাখে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শিক্ষকদের সহযোগিতায় ফের পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম : মেয়র।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চটগ্রাম সিটি রেড ক্রিসেন্টের বাস্তবায়নে নগরীর লালদিঘীস্থ মাহবুব আলম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তন-এ চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আওতাধীন শতাধিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অংশগ্রহণে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে যুব নেতৃত্ব বিষয়ে শিক্ষকদের কৌশলগত সংলাপ – ২০২৬। উক্ত আয়োজনে চট্টগ্রাম নগরীর প্রায় শতাধিক প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমের আওতায় রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উক্ত আয়োজনের সমাপনী সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের মাননীয় চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সহশিক্ষা কার্যক্রম প্রতিটি শিক্ষার্থীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠা উচিত, বইয়ের গৎবাঁধা পড়াশোনার বাইরে মানবিক কাজে উদ্বুদ্ধ করতে রেড ক্রিসেন্টের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে প্রসারিত করতে সকল শিক্ষকদের আহ্বান জানান তিনি।

সারাদিনব্যাপী চলা এই আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান এম. এ. সালাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মো: এনামুল হক, ভারপ্রাপ্ত ইউএলও মো: জিয়াউল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

চট্টগ্রামে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দের পর নদীতে অবমুক্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লুসাই কন্যা কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শাহ আমানত সেতুর কর্ণফুলী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস।

কোস্ট গার্ড জানায়, টেকনাফ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ চিংড়ি রেণু পাচার হচ্ছে— গোপনে এমন তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে খুলনাগামী সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশির সময় ট্রাক দুটি থেকে প্রায় ১ কোটি ২০ লাখ পিস চিংড়ি রেণু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, অভিযানের সময় ট্রাকের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা চিংড়ি রেণু কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আলোচিত খবর

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকার ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালন করা হবে। তবে এদিন সরকারি ছুটি থাকবে না। এছাড়া ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হবে; দিনটি সরকারি ছুটি হিসেবেও পালিত হবে।

নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর জন্য একটি কমিটি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বর্তমান জ্বালানি সংকট মোকাবিলার চেষ্টা করছে বলেও উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ