আজঃ বুধবার ১ এপ্রিল, ২০২৬

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থেকে ১ জন উদ্ধার।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনী খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ৩১ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা ১ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।(ব্রিফিং প্রদানকারী কর্মকর্তাঃ লেঃ খালিদ সাইফুল্লাহ, (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস অপরাজেয় বাংলা)

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কারাবন্দী সাংবাদিক শওকত মাহমুদের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কারাবন্দী সাংবাদিক শওকত মাহমুদের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারেরছবিঃ সংগৃহীত
কারাগারে অসুস্থ অবস্থায় থাকা সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শওকত মাহমুদ-এর মুক্তি ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগা ৭৩ বছর বয়সী শওকত মাহমুদের অবস্থা বর্তমানে সংকটাপন্ন। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তার জীবন ঝুঁকির মুখে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ প্রেক্ষিতে তার বড় মেয়ে মেহেত মামুন প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন পাঠিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, তার বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, সিওপিডি (COPD), শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। ২০০৪ সালে তার হৃদযন্ত্রে ছয়টি বাইপাস সার্জারি করা হয় এবং পরবর্তীতে ২০১৩ ও ২০২২ সালে আরও চারটি স্টেন্ট বসানো হয়।

গত বছরের ৭ ডিসেম্বর গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ৬ জানুয়ারি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি চলনশক্তি হারিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আবেদনে আরও বলা হয়, তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে একাধিক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। পরিবার দাবি করেছে, অতীতেও বিভিন্ন মামলার মুখোমুখি হলেও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে তারা চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছেন। চিকিৎসা ব্যয় ও আইনি লড়াই চালাতে গিয়ে পরিবারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

কারাগার থেকে পাঠানো এক বার্তায় শওকত মাহমুদ বলেন, তিনি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর আদর্শে বিশ্বাসী এবং দলের নেতৃত্বের প্রতি অনুগত। কোনো ভুল হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনাও করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত তার মুক্তি ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।বুধবার (১ এপ্রিল) দুপুর ১২ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, দৈনিক চাঁপাই দর্পন এর প্রকাশক ও সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, ডাবলু কুমার ঘোষ, রফিকুল আলম, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস সিহানুক শান্ত, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজাবাবু, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক জাকির হোসেন পিংকু, আজিজুর রহমান শিশির, জহুরুল ইসলাম, মনোয়ার হোসেন রুবেল,  আসাদুজ্জামান রিপন, আবুল বাসার মিলনসহ অন্যান্যরা। 

মতবিনিময় সভায় সংবাদকর্মীরা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তলন, মাটি কাটা, মাদক, চোরাচালান, চাঁদাবাজি, বর্তমান মানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও নানান সমস্যার কথা তুলে ধরেন। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের আমসহ সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। 

জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, সাংবাদিকরা জাগ্রত এবং দূরদৃষ্টি সম্পন্ন। দেশের সকল সমস্যা, সম্ভাবনা উন্নয়নে মিডিয়া বড় ভূমিকা পালন করে চলেছে। তিনি আরো জানান, সমালোচনা একটি শিল্প তাই সঠিক সমোলচনা করা উচিত। প্রশাসন ও গনমাধ্যম এ জেলার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে এ জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার  জন্য আমি সবার সহযোগিতা চাই। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ