এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের একটি পুকুর থেকে মো. শুক্কুর (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নগরের পাহাড়তলী থানা এলাকায় কাজী মসজিদ সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শুক্কুর নগরীর হাজিক্যাম্প এলাকার বাসিন্দা এবং নূর আহম্মদের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন দাশ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে। মরদেহটির চোখে হালকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।











