এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড়ে দুপুর ১২ টার দিকে একটি গ্রামীণ রাস্তা টেকসই করার লক্ষ্যে ১ হাজার মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির শুভ উদ্ভোধন করেন ৭০,পাবনা -৩ এলাকার মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার। উদ্ভোধন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন ৭০,পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগার বক্তব্য কালে তিনি বলেন,মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাবো। তিনি বলেন প্রত্যেকটি জনস্বার্থকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। যোগাযোগের জন্য রাস্তা,ব্রিজ,কার্লভার্ট নির্মাণ,সেচের জন্য খাল খনন,অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস,অবকাঠামো প্রভৃতি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে চান তিনি।
তিনি আরো বলেন,মানুষ বড় আশা নিয়ে তাকে ভোট দিয়েছেন। তাই মানুষের কল্যাণ ছাড়া তিনি অন্য কিছু ভাবতে চান না। এজন্য নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম,খানমরচি ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান,উপজেলা জামাতের আমির মো: মহির উদ্দিন সহ গণমাধ্যম কর্মী ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










