ফিফা বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা; হেক্সা জয়ের প্রত্যাশা ব্রাজিল ভক্তদের

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল ফিফা বিশ্বকাপের উন্মাদনায় ব্রাজিল ফুটবল দলের জার্সি ও পতাকা নিয়ে নানা রঙেঢঙে নেচে-গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ব্রাজিল সমর্থকরা। সমর্থকদের কণ্ঠে ছিল ৬ষ্ঠ বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়।

শুক্রবার ৫ জুন বিকেলে ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ চত্বর থেকে ব্রাজিল ভক্ত ফুটবল খেলোয়াড়দের শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থক হিসেবে রাজনৈতিক নেতা–কর্মী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, সংবাদকর্মী সহ বিভিন্ন বয়সী যুবক ও শিশুরাও ব্রাজিল দলের জার্সি পরে এই শোভাযাত্রায় অংশ নেন। এ সময় রাস্তার পাশে বিভিন্ন দোকান,বাসাবাড়ি ও পথচারীরা হাত নেড়ে শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের শুভেচ্ছা ও সমর্থন জানান।

ভাঙ্গুড়া পৌর ফিটনেস ক্লাবের আয়োজনে শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থক হিসেবে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, পাবনা জেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান আজিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, ব্রাজিল ভক্ত হাফিজ আল-আফ্রিদী, হিরো খান, আদদান বাপ্পী, বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ, তরুণ-যুবক সহ ব্রাজিল সমর্থকরা উপস্থিত ছিলেন।

ফুটবল-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়; বরং আবেগ, উৎসব ও ঐক্যের প্রতীক। ভাঙ্গুড়া উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা, চায়ের দোকান কিংবা বাসা বাড়িতে মানুষ মেতে উঠেছে রেকর্ড ৪৮ টি দেশ নিয়ে প্রথম ২০২৬ ফিফা বিশ্বকাপের উন্মাদনায়।এই শোভাযাত্রা শুধু উৎসব নয়,এই শোভাযাত্রার পেছনে আছে একটি সচেতন উদ্যোগও।এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা আরও গভীর হবে বলে বিশ্বাস আয়োজকদের।

ব্রাজিল ভক্ত ফুটবল শোভাযাত্রার অন্যতম আয়োজক ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া এলাকার অত্যান্ত আনন্দ প্রিয় ক্রীড়া সংগঠন, ব্রাজিল ভক্ত, প্রথম শ্রেণির ফুটবল খেলার পরিচালক,সাহসী কন্ঠস্বর সাংবাদিক শেখ সাখাওয়াত হোসেন জানান,আমরা বাংলাদেশ কে যেমন হৃদয়ে লালন করি। তেমনি ব্রাজিল এর খেলোয়াড়দের ফুটবল নৈপুণ্য ও কারিশমা সত্যিই আমাদের মুগ্ধ করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ব্রাজিল সমর্থকদের একত্রিত করে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি সুস্থ বিনোদন ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। আসা করছি ফুটবল বিশ্বকাপের ২৩ তম আসরে প্রায় ২২ কোটি (২১ কোটি ৩৫ লাখ) মানুষের দেশ ব্রাজিল-ই চ্যাম্পিয়ন হবে।

ভাঙ্গুড়া উপজেলার প্রবীণ ব্রাজিল ফুটবল দলের সমর্থক প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের ফুটবল খেলা কে মনেপ্রাণে ভালোবাসি। নান্দনিক ফুটবলের জনক ও শৈল্পিক ফুটবলের জাদুকর রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আমাদের ভালবাসার দল ব্রাজিল। ব্রাজিল দলের প্রতি আমাদের ভালোবাসা জানাতে আজকের এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আর্জেন্টিনা বিশ্বকাপে পরাজয়ের পর দেশে ফিরেছেন, ফিরেনি মেসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর দলের বেশিরভাগ সদস্য সোমবার দেশে ফিরেছেন। দলের অধিনায়ক লিওনেল মেসি তাদের সঙ্গে ফিরেনি। দল দেশে পৌঁছানোর সময় সমর্থকরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন তাদের স্বাগত জানাতে। এর আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য একই ফ্লাইটে ফিরেনি । স্থানীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, বিমান থেকে নামা খেলোয়াড়দের মধ্যে মেসি নেই।
খবর – এএফপি।

বাংলাদেশ রেলওয়ের ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনি অনুষ্ঠান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল, (পূর্বাঞ্চল) চট্টগ্রাম এর উদ্যোগে ১৫তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনি অনুষ্ঠান ১৬ জুলাই শহীদ শাহজাহান মাঠ, পাহাড়তলী, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম চৌধুরী, কালুরঘাট রেলওয়ে সেতু প্রকল্প, চট্টগ্রাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিকুর রহমান, সিওপিএস(পূর্ব) ও সভাপতি, জোনাল স্পোর্টস কাউন্সিল(পূর্বাঞ্চল), জনাব মোশারফ হোসেন দিপ্তি, সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদল। জনাব মোঃ শফিকুর রহমান, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী(পূর্ব), এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মো: শওকত জামিল মোহসী, অতি: সিসিএম (পূর্ব) ও আহবায়ক, ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬, জনাব চৈতী মুহুরী, সাধারণ সম্পাদক, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল) ও এসডব্লিউও(পূর্ব), সিআরবি, চট্টগ্রাম। এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিসিআরএনবি (পূর্ব), ডিআরএম(চট্টগ্রাম), ডিএস(কারখানা) পাহাড়তলী, জনাব মো: হারুনুর রশীদ, ডিডি(পিআর)(পূর্ব), এজিএম(পুর্ব), জেপিও-১(পূর্ব)সহ বিভিন্ন কর্মকর্তা ও কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম আর মঞ্জু, জনাব মামুনুল ইসলাম (মামুন),বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল। জনাব আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ও কাউন্সিলর, সিজেকেএস।

কর্মকর্তাগণ বিকেল ৪:৩০ টায় ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল খেলা উদ্বোধন করেন।১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতায় গত ১৩-০৭-২০২৬ খ্রি: উদ্বোধন হয়। চারটি দল যথাক্রমে ডিএসএ(সদর), ডিএসএ(পাহাড়তলী), ডিএসএ(চট্টগ্রাম) ও ডিএসএ(ঢাকা) দল অংশগ্রহণ উক্ত তারিখ হতে প্রত্যেকটি দলের ৩ টি করে খেলা অনুষ্ঠিত হয়ে সর্বোচ্চ পয়েন্টধারী দুটি দল ডিএসএ(সদর) ও

ডিএসএ(চট্টগ্রাম) দলের মধ্যে আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৩০ মিনিট করে ৬০ মিনিট খেলা হয়, কিন্তু কোনো গোল হয়নি পরিশেষে ট্রাইবেকারে ডিএসএ(সদর) দল দল ৩-০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় ডিএসএস(চট্টগ্রাম) দল। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজকদের ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার সফল সমাপ্তি হয়।

আলোচিত খবর

নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন নিবন্ধিত না হওয়া নাগরিকরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণ করা হবে। ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এ কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। সব আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

আরও পড়ুন

সর্বশেষ