আজঃ মঙ্গলবার ৭ জুলাই, ২০২৬

চট্টগ্রামে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকা

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রামে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। ৭ জুলাই৷ মঙ্গলবার দুপুর থেকে ষোলশহর স্টেশন সংলগ্ন মুরাদপুর এলাকায় ট্রেনটি চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় এক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের দেয়া তথ্যে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর কিছু দূর এগিয়ে মুরাদপুর এলাকায় রেললাইন পানির নিচে চলে যাওয়ায় আটকে পড়ে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে পাঁচলাইশে দেয়াল ধসে নিহত-১, আহত-৪

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

একটানা বর্ষণে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে একজন নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।নিহত ওই যুবক হলেন শফিকুল রহমান (৩০)। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আরও চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।

লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সারা বিশ্বে বাঙালি জাতির যে সংস্কৃতি ও ঐতিহ্য তা অনেক বৈচিত্রপূর্ণ! কিন্তু এই বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির মেলবন্ধনের ঐক্যে অনেক সময় বিভেদের চেষ্টা করা হয়েছে, কিন্তু সংস্কৃতি কর্মীরা তাদের নানা আয়োজন ও ঐকান্তিক প্রচেষ্টায় সেই বিভেদকে দূর করে বাঙালির সংস্কৃতিকে এক সূত্রে গেঁথে রেখেছে ” গতকাল লন্ডন বাংলা বইমেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের ৪ জুলাই প্রথম দিনের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে উদ্বোধনী বক্তব্যে কথাগুলো বলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। উৎসবের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।

তিনি বলেন, ‘আমাদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময় এক যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বর্তমান সরকার সংস্কৃতির উন্নয়ন ও পৃষ্ঠপোষকতায় যে পদক্ষেপগুলো হাতে নিয়েছে সেগুলো আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের সন্তানেরা একটি মানবিক ও সৃজনশীল বাংলাদেশ আমাদের উপহার দেবে। ” অনুষ্ঠানে অতিথির মধ্যে আরো ছিলেন সৃষ্টি বিশ্বময় কেন্দ্রীয় সম্পাদক অলক দাশগুপ্ত, সৃষ্টি বিশ্বময় কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর, সৃষ্টি বিশ্বময় চট্টগ্রাম অঞ্চলের সভাপতি নাট্য শিক্ষক মোস্তফা কামাল যাত্রা, সংস্কৃতি সংগঠক তাপস হোড়, সৃষ্টি বিশ্বময় নির্বাহী সদস্য মুহাম্মদ সাজিদুল হক, সভাপতিত্ব করেন লন্ডন বাংলা বই মেলা সাহিত্য সাংস্কৃতিক উৎসবের মুখ্য সমন্বয়ক গোলাম মোস্তফা। আলোচনা অনুষ্ঠানের পর বিশ্বব্যাপী অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনন্যা সংগীত নিকেতনের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়। একক পরিবেশনায় অংশগ্রহণ করেন সঙ্গীত শিল্পী আদিত্য বড়ুয়া, প্রাচী সেন, একক আবৃত্তি পরিবেশনায় দীপান্বিতা চৌধুরী,পিন্টু সাহা ও আমন্ত্রিত বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডক্টর মধুমিতা বসু, একক নৃত্যে অংশগ্রহণ করেন মেঘান্দ্রীলা ভট্টাচার্য, তনুকা দাস, পুতুল দে, ঐশীকা দাস, নীলাদ্রি এন্ড্রুশ্বেতা, দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে সংগীত পরিষদ, অনন্যা সংগীত নিকেতন, বিবেকানন্দ সংগীত নিকেতন। উৎসবের ২য় দিন ৫ জুলাই শনিবার প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম। তিনি বলেন, “সংস্কৃতির যে স্রোত তা কখনো সীমারেখা দিয়ে বেঁধে রাখা যায় না, সেটি তার আপন মহিমায় দেশ থেকে দেশান্তরে আলো ছড়াতে থাকে”। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে ২য় দিনের আয়োজনে দলীয় ও একক পরিবেশনায় অংশগ্রহণ করে ত্রিবেণী সঙ্গীত একাডেমী, অদিতি সংগীত নিকেতন, দ্য একাডেমি অফ ক্লাসিক্যাল এন্ড ফোক ডান্স, রাফি তালুকদার।

একক আবৃত্তি পরিবেশনায় ছিলেন ডক্টর মধুমিতা বসু ও ফারজানা এলি। বাইরে যখন তুমুল বৃষ্টি ও মিলনায়তন কানায় কানায় পূর্ণ ঠিক তখনই বিশিষ্ট সংগীতশিল্পী মানু মজুমদারের পরিবেশনা সবার হৃদয় ছুঁয়ে যায়, তিনি রবীন্দ্র- নজরুলের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে দুই দিনব্যাপী উৎসবের সমাপ্তি হয়। দুইদিনব্যাপী আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৃষ্টি বিশ্বময় চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক বাচিক শিল্পী দেবাশিস্ রুদ্র ও বাচিক শিল্পী রুনা চৌধুরী।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ