পূর্ব বাকলিয়ায় গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসার নবগঠিত পরিচালনা পরিষদের অভিষেক

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাটস্থ গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদরাসা, হেফজখানা ও এতিমখানার নবগঠিত পরিচালনা পরিষদের অভিষেক ও দোয়া মাহফিল গত ১৩ আগস্ট বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পরিষদের মুহাম্মদ মোরশেদুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাঈদ হোসেন সোহেল, প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু মুহাম্মদ মুফিদুল ইসলাম, অর্থ সম্পাদক সারওয়ার আলম, ব্যবসায়ী এমদাদুল হক রায়হান, ব্যবসায়ী মোক্তার আহমদ, গণমাধ্যমকর্মী মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মাদরাসা, হেফজখানা ও এতিমখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত পরিচালনা পরিষদ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।পরে মাদরাসা, হেফজখানা ও এতিমখানার উত্তরোত্তর সাফল্য, শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সবার কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

৫০৬ কোটি টাকা ২৩৫ ইউনিটের বিল, মন্ত্রীর দুঃখ প্রকাশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিলমাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে। এজন্য  মাগুরা পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপককে (জিএম) তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

জানা গেছে, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলটি ইস্যু করা হয়।বিলের তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মিটারের বর্তমান রিডিং ছিল ৩৯৫ এবং এর আগে ৮ আগস্ট রিডিং ছিল ১৬০। অর্থাৎ এক মাসে গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করেছেন ২৩৫ ইউনিট।

 

তবে ওই ২৩৫ ইউনিটের বিপরীতে স্বাভাবিক বিদ্যুৎ বিলের সঙ্গে ডিমান্ড চার্জ হিসেবে দেখানো হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

 

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ এই বিলের পরিমাণ দাঁড়ানোর কথা ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাশুলসহ সেটি দাঁড়ায় ২ হাজার ৫৬ টাকা।

গত ১০ সেপ্টেম্বর বিলটি ইস্যু করা হয় এবং পরিশোধের শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর। বিলে গ্রাহকের শ্রেণি হিসেবে ‘এলটি-এ (আবাসিক)’ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গ্রাহক আলেয়া খাতুন বলেন, এ ধরনের বিলের কারণে তাদের দুশ্চিন্তা ও ভোগান্তি বেড়েছে। বিদ্যুৎ বিভাগের এমন ভুলের প্রতিকারও দাবি করেন তিনি।ঘটনার পর মাগুরা পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপককে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী।

পূর্বধলায় কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে পাঠানো আসামিদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জয়নাল আবেদীনও রয়েছেন।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসানের আদালতে আসামিরা উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম।

​মামলার এজাহার অনুযায়ী, গত ২০ মে বিকেলে পূর্বধলা উপজেলা পরিষদে অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রম শেষে মোটরসাইকেলে করে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. উমর শরীফ (৩৪)। বিকেল ৩টার দিকে তিনি আগিয়া বাজার এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল লোক তাঁর পথরোধ করে হামলা চালায়। হামলাকারীরা তাঁর ব্যাগ থেকে ব্যবসায়িক ২ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাঁর ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেলটিতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত উমর শরীফকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

​ঘটনার পর ২৫ মে রাতে আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের বাসিন্দা উমর শরীফ বাদী হয়ে পূর্বধলা থানায় ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জয়নাল আবেদীনকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনি এবং পূর্বধলা সদর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি তাজুল ইসলাম বাবুলসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
​অন্যদিকে, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম বলেন, “আমরা এ মামলাটি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করব। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে আদালত এই মিথ্যা মামলা থেকে নেতাকর্মীদের মুক্তি দিয়ে মামলাটি প্রত্যাহারের ব্যবস্থা করবেন।”

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ