কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের মৃত্যু

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

|
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ ১৭ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের ধারণা, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শোকবার্তা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আমরা ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর ৩নং অঞ্চলের সিনিয়র সহ-সভাপতি মো. ফিরোজ কোম্পানির সহধর্মিণী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার আকস্মিক মৃত্যুতে আমরা গভীর শোকাহত ও মর্মাহত।ভোলা জেলা সমিতি -চট্টগ্রাম এর সকল নেতৃবৃন্দ।
প্রিয় ভাইয়েরা নামাজের জানাজার সময় জানানো হবে। আপনারা জানাজায় অংশ গ্রহণ করবেন এ আশাবাদ ব্যক্ত করছি

নেত্রকোনায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনা জেলা সদরে আইন শৃঙ্খলা বিষয়ক সচেতনতার লক্ষে ​শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সদরের রংয়ের বাজার সংলগ্ন নির্মাণাধীন বাইপাস সড়কে মেদনী ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​মেদনী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মোঃ তরিকুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, “আমরা অপরাধকে ঘৃণা করব, অপরাধীকে নয়। মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহকে সমাজ থেকে দূর করতে হলে প্রথমে সবাইকে ‘না’ বলতে হবে। এরপর তৃণমূল পর্যায়ে জনসচেতনতা তৈরির মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “কোনো অবস্থাতেই অতি উৎসাহী হয়ে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খান, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের সোহেল, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর কবীর আহম্মেদ, নেত্রকোনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মোখলেছুর রহমান চৌধুরী রাজা মিয়া, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অলিউল্লাহ খান, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মাসুম হায়াত খান, শ্রমিক নেতা আফজাল হোসেন টিটু এবং মেদনী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খান।

​এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেদনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর হোসেন, সমাজসেবক হুমায়ুন কবির এবং মাদ্রাসা শিক্ষক লুৎফুল কবির খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচিত খবর

২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সংশ্লিষ্ট বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে।
বোর্ডের এক কর্মকর্তা জানান, ২৯ অক্টোবর বৃহস্পতিবার ফল প্রকাশের সম্ভাবনাই বেশি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়।

এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

আরও পড়ুন

সর্বশেষ