আজঃ রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

ভারতে কেজরিওয়ালের আম আদমির এমপি সঞ্জয় সিং গ্রেপ্তার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অর্থ পাচারের অভিযোগে ভারতের দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা, রাজ্যসভার এমপি সঞ্জয় সিং গ্রেপ্তার হয়েছেন। মদ বিক্রি নিয়ে রাজ্য সরকারের আবগারি শুল্ক নীতি সংক্রান্ত মামলার তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এই ঘটনায় এনিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলের দুই নেতা গ্রেপ্তার হলেন। গত ফেব্রুয়ারিতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করেছিল সিবিআই। গত বছরের মে মাসে এএপির আরেক শীর্ষ নেতা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে চারটি কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

ইডি বলছে, ওই মামলার আসামি ব্যবসায়ী দিনেশ অরোরাকে জিজ্ঞাসাবাদে সঞ্জয়ের নাম উঠে আসে। এরপরই তারা তদন্তে নামে।

বুধবার সকাল থেকে সঞ্জয়ের বাড়িতে তল্লাশি শুরু হয়, কয়েক ঘণ্টা ধরে ওই অভিযান চলে। এ সময় এএপি সমর্থকরা তার বাড়িতে জড়ো হয় এবং ভারতের ক্ষামতাসীন দল বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

বৃহস্পতিবার সঞ্জয়কে আদালতে উপস্থিত করা হতে পারে।

২০২১ সালের নভেম্বরে দিল্লি রাজ্য সরকার মদ বিক্রির নীতিতে পরিবর্তন এনে বেসরকারি পর্যায়ে খুচরা বিক্রির জন্য লাইসেন্স দেওয়া শুরু করে। সেই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠার পর তার তদন্ত শুরু করে সিবিআই ও ইডি।

সংবাদ সূত্র: এনডিটিভি

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুজে দুই ভারতীয় জাহাজে গুলির ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুজে দুই ভারতীয় জাহাজে গুলির ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি।

ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস। তার বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

আলোচিত খবর

সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্যাডেটরা প্রস্তুত: চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি স্বাস্থ্য সচেতনতার কথাও উল্লেখ করেন। দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন

সর্বশেষ