আজঃ বুধবার ৬ মে, ২০২৬

রেডিসন বে ব্লুতে দুইদিন ব্যাপি শিক্ষা মেলা

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্তর্জাতিক শিক্ষা মেলা উপলক্ষ্যে আজ ১৭ অক্টোবর (মঙ্গলবার) বিকালে দুই দিনব্যাপী শিক্ষা  মেলা শুরু হচ্ছে ১৯ অক্টোবর।চট্টগ্রামস্থ পাঁচ তারকা হোটেল রেডিসন বে ব্লুতে দুইদিন ব্যাপি শিক্ষা মেলা উপলক্ষে চকবাজার লরেলে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিংয়ে ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভল্যাপমেন্ট কনসালট্যান্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি লায়ন মো: মুজিবুর রহমান জানান, দুর্বল ও যাদের শিক্ষাক্ষেত্রে
গ্যাপ রয়েছে তাদের সেই গ্যাপ পূরণ করে বিদেশে পড়ালেখার উপযোগী করে গড়ে তোলায় প্রতিষ্ঠানগুলোর সাফল্য। ব্যবসার চাইতে লেখাপড়ার প্রসারটাই তারা
আগে দেখতে চান। এক্ষেত্রে মেলায় কোনো স্টুডেন্ট বুকিং দিলে প্রায় অর্ধেক ছাড়ে বিভিন্ন সুযোগ সুবিধা মিলবে। একজন শিক্ষার্থীকে যেকোনো প্রতিযোগিতায়
সফল হওয়ার লক্ষ্যে কার্যকর, সৃষ্টিশীল ও মুক্তচিন্তার অধিকারী করে গড়ে তোলার শিক্ষা দিয়ে থাকে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠানগুলো।আগামী ১৯ ও ২০ অক্টোবর চট্টগ্রাম ফ্যাক্ট ক্যাব কর্তৃক আয়োজিত হোটেল রেডিসন বে ব্লুতে সকাল ১০ টা হতে বিকেল ৬ টা পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় ভারত, মালেশিয়া, কানাডা, লন্ডন সহ পৃথিবীর বিভিন্ন দেশ অংশ গ্রহণ করবে। বাংলাদেশের স্বনামধন্য সকল কনসালটেন্সি প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করবে। বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে যেতে আগ্রহী
সকল ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত থাকবেন। মেলার সার্বিক প্রস্তুুতি নিয়ে মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লায়ন মুজিবুর রহমান,কমিটির আহ্বায়ক অধ্যাপক এ.কে এম নুরুল বশর ভুইয়া সুজন, কামরুল ইসলাম টিটু,মানজুমা মোর্শেদ, এস এম জামিল ইকবাল, শাহনেয়াজ সুমন, রাজীব
আহমেদ প্রমুখ।

মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক এ কে এম নুরুল বশর ভূঁইয়া (সুজন) জানান,আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য হোটেল রেডিসন বে ব্লুতে শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।চট্টগ্রাম ফ্যাক্ট ক্যাব’র উদ্যোগে এ শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।মেলা সম্পর্কে মেলা কমিটির যুগ্ম আহবায়ক মানজুমা মোর্শেদ জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য উপযুক্ত দেশের শিক্ষা ব্যবস্থার সব তথ্য যেমন-
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, খন্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট,স্পন্সরশিপ,বাসস্থান,আইইএলটিএস প্রস্তুতি ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য বিষয় তুলে ধরা হবে। দুই দিনব্যাপী মেলায় অতিথি থাকবেন প্রধান অতিথি সিটি মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, ব্যারিস্টার  মনোয়ার হোসেন,প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, গ্রেটার চট্টগ্রাম সমিতি ইউকে এর সাবেক সভাপতি ইসহাক চৌধুরী, ফ্যাক্ট ক্যাব ঢাকার সভাপতি কাজী ফরিদুল হক হ্যাপী,সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ তারেকসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন অতিথি হিসেবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ইউসিটিসির সেমিনার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর উদ্যোগে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গুরুত্ব, একাডেমিক অগ্রগতি এবং পেশাগত উন্নয়নের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি ছিলেন চুয়েট-এর প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য ড. জামালউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।

সেমিনারে বক্তারা ডিপ্লোমা শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা, প্রকৌশল শিক্ষায় ক্যারিয়ার গঠনের সুযোগ, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।পাশাপাশি ইউসিটিসির আধুনিক একাডেমিক পরিবেশ, উন্নত ল্যাব সুবিধা এবং সমসাময়িক শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

অবৈধ স্থাপনা, খাল দখলের বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন চসিক মেয়র

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি খাল-নালা পরিষ্কার কার্যক্রম তদারকির পাশাপাশি অবৈধ দখল ও নাগরিক অসচেতনতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। সোমবার সকালে মেয়র প্রথমে বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন সড়ক পরিদর্শন করেন।

এ সময় সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন মেয়র। পরে বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান খাল সংস্কার কাজ ঘুরে দেখেন এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বাঁধগুলো অপসারণের নির্দেশনা দেন। স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে সেখানে একটি বেইলি ব্রিজ নির্মাণেরও নির্দেশ দেন মেয়র।এরপর তিনি ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের ফরিদার পাড়া এলাকায় পরিচালিত নালা ও খাল পরিষ্কার অভিযান পরিদর্শন করেন। পরে ৬ নম্বর ওয়ার্ডের খাজা রোড এলাকায় নালা-খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

চসিক সূত্র জানায়, বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাসব্যাপী নালা-নর্দমা ও খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জলাবদ্ধতা কমাতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থাকে সচল রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন আরো বলেন, শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, নগরবাসীকেও সচেতন হতে হবে। মানুষ যত্রতত্র ময়লা ফেললে খাল-নালা আবারও ভরাট হবে এবং জলাবদ্ধতা সৃষ্টি হবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ