আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রী ডায়াবেটিস ও হাইপারটেনশন ক্যাম্প অনুষ্ঠিত।

সৈয়দ মুহাম্মদ রফিক মাহমুদ সুবর্নচর;

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শনিবার ১৬ ডিসেম্বর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন এর জনতা বাজার সানরাইজ প্রি ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির নোয়াখালী শাখার ব্যবস্থাপনায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি স্বীকৃত চিকিৎসক, ডায়াবেটিস থাইরয়েড হরমোন ও ফ্যামেলী মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ রেজাউল বারী কতৃক বিনামূল্যে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে,
এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসা গ্রহন করেন।

উক্ত বিনামূল্যে ডায়াবেটিস ক্যাম্পে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির জেলা সভাপতি মোহাম্মদ নুর করিম, জনতা বাজার হামিদ উল্লাহ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ হামিদ উল্লাহ,
জনতা বাজার দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মাহমুদউল্লাহ,
পল্লী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইসমাইল, এডভোকেট রেজাউল হক মিয়াজি প্রমুখ,

নোয়াখালী আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির জেলা সভাপতি মোহাম্মদ নুর করিম বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় আমরা একটি বিনামূল্যে ডায়াবেটিস ক্যাম্প আয়োজন করি এতে করে গ্রামের মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা করে নিশ্চিত হতে পারলো নিজের ডায়াবেটিস আছে কিনা থাকলে প্রয়োজনী চিকিৎসা গ্রহন করতে পারবেন, এসময় উপস্থিত সকলের সামনে একটি ডায়াবেটিস গান পরিবেশন করা হয়,

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট হাজী মোহাম্মদ আবুল বাসার বলেন আমার এলাকায় এমন একটি বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা ক্যাম্প পরিচালিত করা, ও এ মহতি উদ্যোগ প্রশংসনীয় আমি ডায়াবেটিস চিকিৎসক এম বিবিএস ডাক্তার মোহাম্মদ রেজাউল বারী সাহেব কে ও আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির সকলকে আমার চরক্লার্ক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পথশিশুদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের ডিসি আমীরুল ইসলাম। তিনি বলেন, পথশিশুরা আমাদেরই সন্তান। অযত্ন ও অবহেলায় বেড়ে উঠলেও এদের মধ্যেও রয়েছে অসীম মেধা ও সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মঙ্গলবার বিকেলে “আমরা চাটগাঁবাসী” সংগঠনের উদ্যোগে আয়োজিত পথশিশু ও কিশোরদের জন্য ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে পথশিশুদের কাছে টানতে হবে। তাদের পাশে দাঁড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, পাঁচলাইশ থানার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এবং প্রোগ্রামের স্পন্সর ওয়াহিদ ইলেক্ট্রিশিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন।

আমরা চাটগাঁবাসীর যুগ্ম সম্পাদক জানে আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার নুরুল আবসার, স্বর্ণলতা স্কুলের উদ্যোক্তা মোহাম্মদ রবিউল হোসেন, আরটিআর তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তাহসান হাবিব, অধরা মেঘ কলি ও মোঃ আলীসহ অনেকে।অনুষ্ঠানে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং তাদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠান শেষে ডিসি মহোদয় বাছাইকৃত শিশু-কিশোরদের নিজ কার্যালয়ে তুলে এনে ঈদের জামা উপহার দেন।

চমেক কিডনি রোগীদের চিকিৎসায় যুক্ত হলো আরও ৪টি আধুনিক ডায়ালাইসিস মেশিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1.  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে যুক্ত হলো আরও ৪টি আধুনিক ডায়ালাইসিস মেশিন। হাসপাতালটির নেফ্রোলজি বিভাগে কিডনি রোগীদের চিকিৎসায় নতুন করে ডায়ালাইসিস মেশিনগুলো যুক্ত হয়। এ নিয়ে বিভাগটিতে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা দাঁড়ালো ১৮টিতে। সোমবার নতুন মেশিন সংযোজন কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএসআরএম’র ডিএমডি নবাব সিরাজউদ্দৌলা।
  2. এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নতুন ডায়ালাইসিস মেশিনগুলো চালু হওয়ার ফলে কিডনি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও দ্রুত হবে। একইসঙ্গে হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সক্ষমতাও বৃদ্ধি পাবে।
  3. চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, নতুন এই মেশিনগুলোর মাধ্যমে প্রতিদিন আগের চেয়ে অধিক সংখ্যক কিডনি রোগী উন্নতমানের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. তমিজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান এবং ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী প্রমুখ।
  4. জানা গেছে, চমেক হাসপাতালে নেফ্রোলজি বিভাগ ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান স্যানডোর ডায়ালাইসিস সেবা দিয়ে থাকে। স্যানডোরের ৩১টি মেশিনের পাশাপাশি নেফ্রোলজি বিভাগে ছিল ১৪ ডায়ালাইসিস মেশিন। যা দিয়ে ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস করতে পারেন রোগীরা।প্রসঙ্গত, দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এর অর্থায়নে এই চিকিৎসা সরঞ্জামগুলো চমেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে (নেফ্রোলজি বিভাগ) স্থাপন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ