আজঃ শনিবার ২১ মার্চ, ২০২৬

ফ্রান্সে আটকে ফেলা হলো ভারতীয়দের বহনকারী বিমান।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের ৩০৩ যাত্রীকে বহনকারী একটি বিমানকে ফ্রান্সে আটকে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) উত্তর-পূর্ব ফ্রান্সের মার্নের ছোট্ট ভাত্রি বিমানবন্দরে জ্বালানি রিফুয়েলিংয়ের জন্য অবতরণ করে ভারতীয়দের বহনকারী বিমানটি। এরপর সেটি ঘিরে ফেলা হয়।

এয়ারবাস এ৩৪০ বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারুগুয়ার রাজধানী মানাগুয়াতে যাচ্ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘মানব পা*চারের’ সন্দেহ থেকে বিমানটি ফ্রান্সে আটকে ফেলা হয়েছে।

ফ্রান্সের প্রসিকিউটররা জানিয়েছেন, ওই যাত্রীরা নিকারুগুয়া থেকে অন্য দেশে পাড়ি জমানোর পরিকল্পনা করছিলেন, অজ্ঞাত সূত্রের কাছ থেকে এমন একটি তথ্য পান তারা। এই তথ্যের ভিত্তিতেই বিমানটি আটক করা হয়।

বিমানবন্দরটির বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, বিমানটি অবতরণের পরই বিমানবন্দর ঘিরে ফেলে পুলিশ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভারতীয়রা সত্যিকার অর্থে কেন নিকারুগুয়া যাচ্ছিলেন এখন সেটি তদন্ত করা হচ্ছে। তারা আরও জানিয়েছেন, যাত্রীদের কয়েকজন অবৈধ অভিবাসী ছিলেন।

মার্নের প্রধান কর্মকর্তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথমে যাত্রীদের বিমানের ভেতর অবস্থান করার সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে বিমানবন্দরে অ্যারাইভাল লাউঞ্জকে একটি ওয়েটিং এরিয়ায় রূপান্তরিত করা হয়। যাত্রীদের জন্য সেখানে বিছানার ব্যবস্থা করা হয়েছে।

বিমানটি রোমানিয়ার লিজেন্ড এয়ারলাইন্স পরিচালনা করত। বর্তমানে এটি ওই বিমানবন্দরেই রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছেন ফ্রান্সে অবস্থিত ভারতের দূতাবাসের কর্মকর্তারা। তারা কেন একসঙ্গে এতজন নিকারুগুয়ায় যাচ্ছিলেন; সেটির কারণ নিরূপণের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায়
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। ২০ মার্চ আজ শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ সূত্রে জানা যায় , আজ ভোরে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি নায়িনি নিহত হওয়ার খবর প্রকাশ করেছে।
সংগৃহীত –
[email protected]

ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যখন ইরানে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের  যুদ্ধ

চলছে, ঠিক তখনই এঘোষণা দেয়া হলো।

 আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

ইইউ কাউন্সিল জানিয়েছে-  ২০২৬ সালের জানুয়ারিতে রাস্তায় বিক্ষোভ দমনে সরাসরি ভূমিকা রেখেছিল। সেই দমন-পীড়নে হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়।এই নতুন নিষেধাজ্ঞার   তালিকায় ২৬৩ ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে•।

খবর আলজাজিরার।

[email protected]

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ