আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

ইতিহাসের সাক্ষী রাউজানের লস্কর উজির দিঘি

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্রিটিশ শাসনের অনেক আগে চট্টগ্রামের রাউজানের কদলপুর গ্রামের খলিফা পাড়া এলাকায় লস্কর নামে এক উজির বিশাল দিঘিটি খনন করেছিলেন। এখনো লোকমুখে শোনাযায় প্রাচীনকালে এই দিঘিতে অলৌকিকভাবে পাওয়া যেত বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের সকল প্রকার প্রয়োজনীয় জিসিন-পত্র। মানে বিয়ে শাদীর অনুষ্ঠানে ব্যবহৃত হাড়িপাতিলসহ প্রয়োজনীয় সকল প্রকার আসবারপত্র। সেই সময়ের আমলে কোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠান হলে দিঘির পাড়ে সন্ধ্যায় পত্র লিখে রেখে আসলে পরেদিন সকালে দিঘিতে অলৌকিকভাবে জিনিসপত্র নৌকায় ভেসে উঠতো। এলাকার লোকজন দিঘিতে ভাসমান মানববিহীন নৌকা থেকে সবকিছু বুঝে নিয়ে বাড়িতে নিয়ে আসতেন। আবার অনুষ্ঠান শেষ হলে সেই নৌকায় সকল জিনিসিপত্র দিয়ে আসতেন। কোনো একসময় জিনিসপত্র নিয়ে সেই নৌকা অলৌকিকভাবে এই বিশাল দিঘির পানির তলদেশে অদৃশ্য হয়ে যেতো। তবে এই ঐতিহাসিক লস্কর উজির দিঘি নিয়ে রূপকথার ইতিহাসে রয়েছে ¯’ানীয় এক লোভী এক গৃহবধূর অপবাদ নিয়ে। ঐ গৃহবধূর ইতিহাস থেকে জানা যায় তিনি দিঘি হতে আলৌকিকভাবে পাওয়া আসবারপত্র চুরি করার অপবাদ। বিয়ের আয়োজনে আনা জিনিসপত্রের মধ্যে একটি লবণের বাটি লোভ করে চুরি করে রেখে দিয়েছিলেন। এই ঘটনার পর হতে দিঘিতে থেকে আর কোনসময় জিনিসপত্র পাওয়া যায়নি। ইতিহাস জানতে গিয়ে আরও জানা গেছে, সেই ঘটনায় অভিযুক্ত লোভী গৃহবধূর পরিবার ও তার বংশ ধ্বংস হয়ে যায়। বর্তমানে সেই জায়গাটি এখনো পড়ে আছে। কেউ এখনো জায়গাটিতে ঘর করতে চাইলে করতে পারেনা। এই দিঘির অনেক অলৌকিক ঘটনা জড়িয়ে আছে। দিঘির পশ্চিম পাশে রয়েছে বুজুর্গ এক অলির মাজার হযরত মিয়া শাহ আর পূর্বপাশে একটি মসজিদ। আর দিঘিতে প্রতি বছর শীতকাল আসলে অতিথি পাখিরা অব¯’ান করেন। তবে আগের তুলনায় এই দিঘিতে কমেছে অতিথি পাখির সংখ্যা। এলাকার লোকজন বলছেন লস্কার দিঘির আগে সুন্দর পরিবেশ ছিলো তা এখন নেই। তাই দিঘির ঐতিহ্য এখন কালের বিবর্তনে হারিয়ে যা”েছ। এলাকার লোকজন জানান একসময় কয়েক এলাকার মানুষের খাবার পানি ব্যবহৃত করা হতো এই দিঘির হতে। এলাকার মানুষের প্রাণের দাবি এই দিঘির ইতিহাস ঐতিহ্য ধরে রেখে যেন ভবিষ্যৎ প্রজন্ম কাছে তুলে ধরা যায়।

ছবির ক্যাপশন: রাউজানের কদলপুরে ঐতিহাসিক লস্কর উজির দিঘি

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ