আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ কে গ্রেফতার

পলাশবাড়ী প্রতিনিধি,মোঃ রাসেল মাহামুদ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ কে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম। আজ ১৫ জানুয়ারী সোমবার বিকালে কোমরপুর বাজারের বাসা থেকে গ্রেফতার করে।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় ওসি তদন্ত লাইছুর রহমান এর নেতৃত্বে এস আই শফিক,এস আই রাজুসহ একটি টিম কোমর পুর বাজার এলাকার বাসা থেকে আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ কে গ্রেফতার করে।আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ পলাশবাড়ী উপজেলা সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফসার মন্ডলের ছেলে।
এবিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান,আব্দুস সামাদ মন্ডল এর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় বিগত ও বর্তমান ৮ টি মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর হতে দেশে বিএনপির কথিত আন্দোলনকে সামনে রেখে পলাশবাড়ীতে হরতাল অবরোধ সহ বিএনপির কর্মসূচী থেকে সড়ক মহাসড়কে গাড়ী ভাংচুর,পুলিশের উপর হামলা ও ভোট কেন্দ্রে হামলা করে ভাংচুর ও সাধারণ মানুষকে মারধর করে গুরুতর আহত করার মতো ঘটনার নেতৃত্ব প্রদানকারী পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ