আজঃ বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

সিল্যান্ডের নম্বর ক্লোন করে চাঁদা দাবি

মোঃএনায়েত হোসেন ,  নোয়াখালী প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেব নাথের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠে।এ ঘটনায় গতকাল মঙ্গলবার ১৬ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে এসিল্যান্ড কবিরহাট নামে একটি ফেসবুক আইডিতে এ পোস্ট দিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
 
ফেসবুক পোস্টে বলা হয়েছে, কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার অফিশিয়াল নম্বরটি ক্লোন করে এবং অন্য একটি নম্বর ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিকাশে টাকা দাবী করা হচ্ছে। দৃঢ়তার সাথে জানানো হয় এসিল্যান্ড কবিরহাট এর সাথে কোনো ভাবেই সম্পৃক্ত নয়। এসিল্যান্ড কখনই কাউকে ফোন করে টাকা চাইতে পারে না। তাই অনুগ্রহ করে কেউ কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়।

এসিল্যান্ড অমৃত দেব নাথ এর সাথে কথা হলে তিনি জানান,আমার অফিসিয়াল নম্বর ক্লোন করে এবং অন্য একটি নম্বর থেকে একাধিক ব্যবসায়ীর থেকে বিকাশে টাকা দাবি করে একটি প্রতারক চক্র। গতকাল সকালে উপজেলার একতা ইটভাটায় আমার মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়।  পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করেন। অপরদিকে, একই দিন দুপুরের দিকে নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারের একটি স’মিলে ভূমি কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে টাকা দাবি করা হয়। বিষয়টি কবিরহাট থানার ওসিকে অবগত করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এসিল্যান্ডের সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি করার বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় তিনি আজকে একটি সাধারণ ডায়েরি (ডিজি) করবেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের হালদা থেকে ২৭ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে ২৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উত্তর মাদার্শা ইউনিয়নস্থ রামদাস মুন্সীর হাট এলাকা থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা একটি মৃত ডলফিন ভাসতে দেখে। পরে নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলামগীর মদুনাঘাট এলাকার দিক থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটি উদ্ধার করেন।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী মৃত ডলফিনটির সুরতহাল রিপোর্ট তৈরি করে জানান, উদ্ধার করা ডলফিনটির ওজন আনুমানিক দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্থ ১ ফিট। এর ওজন প্রায় ২৭ কেজি এবং আনুমানিক বয়স ২-৩ বছর হতে পারে। ৩-৪ দিন আগে এটি জালে আটকে পড়ে বা শক্ত বস্তুর সাথে আঘাত পেয়ে এর মৃত্যু হতে পারে। ইতিমধ্যে শরীরে পচন ধরে গেছে তবে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি জানান, হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জালের কারণে হালদা নদীতে ডলফিন বা শুশুকের মৃত্যুর পরিমাণ বাড়ছে। এটা হালদা নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকি। উদ্ধার করা মৃত ডলফিনটি হালদাপাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বোয়ালখালীতে সরোয়ার ব্রিকসে শ্রমিকের মরদেহ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর আলী জোহর (২২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরহুম আলী জোহর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুছা আহমদের ছেলে।

উপজেলার পশ্চিম গোমদণ্ডী রায়খালী খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।সূত্রমতে, গত ৩১ জানুয়ারি শনিবার সকালে খাল থেকে মোটরের পাইপ তোলার সময় আলী জোহর অসাবধানতাবশত পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তিনি বোয়ালখালীর সরোয়ার ব্রিকসে শ্রমিকের কাজ করতেন।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

আলোচিত খবর

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ ৩ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন।

দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার। অনেক বন্দির এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। তা নাহলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরও বাড়তো বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ