আজঃ সোমবার ১৩ এপ্রিল, ২০২৬

দুর্যোগ কবলীত গাবুরাতে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ দিন দিন বাড়ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। সচেতনতার অভাবে মানুষের জীবন হানীও ঘটছে। প্রভাব পড়ছে কৃষি, স্বাস্থ্য সহ জীবন-জীবিকার উপর। জীবিকা হারিয়ে মানুষ নিজ বাসস্থল ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে। এজন্য উপকূলীয় অঞ্চলের মানুষকে আরও সচেতন করা প্রয়োজন।

সেই লক্ষ্যে ১৪ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৩ টায় সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ট ইন প্রকল্পের সিপিটি এর কারিগরি সহযোগিতায় গাবুরা ইউনিয়নের গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ১০০০ গ্রামবাসীর উপস্থিতিতে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক একটি মাঠ মহড়া প্রদর্শিত হয়।

উক্ত মাঠ মহড়ায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, গাবুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম, দেশ টিভির সাতক্ষীরা জেলা করেসপন্ডেন্ট শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা জেলা করেসপন্ডেন্ট আমেনা বিলকিস ময়না, গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক ইয়াছিনুর রহমান লিংকন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ শহীদুল গাজী, ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ইমাম হাসান, ১, ২ ও ৩ ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন, ৪, ৫ ও ৬ ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা খাতুন, আরও উপস্থিত ছিলেন সিসিডিবির বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। জলবায়ু পরিবর্তন আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারব না। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ পূর্বের চেয়ে বাড়ছে। আমরা এই দুর্যোগ এর ক্ষয়ক্ষতি কমাতে পারি। দুর্যোগের ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা সম্ভব হয় তার জন্য মানুষকে সচেতন করতে আজ এই মাঠ মহড়া।

বক্তারা আরও বলেন, দুর্যোগ উপকূলে সবচেয়ে বেশি আঘাত হানে। এজন্য উপকূলের মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন। দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া আয়োজন করার জন্য সিসিডিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরিফে হামলা ও পীর আব্দুর রহমান শামীম (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে অনাগ্রহ প্রকাশ করেছে নিহতের পরিবার। মামলার পেছনে ‘দৌড়ঝাঁপ’ করার সামর্থ্য নেই উল্লেখ করে পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।সোমবার (১৩ এপ্রিল) সকালে শামীমের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকেলে দাফনের পর রাতে পরিবারের সদস্যরা বসেছিলাম। সেখানে পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা মামলার জন্য বারবার বলেছেন ৷ কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই পথে না হাঁটার।এর আগে রোববার ১০টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মামলার জন্য তার পরিবারের সদস্যরা আসবেন। আমরা অপেক্ষায় আছি।

এ বিষয়ে সকালে পুনরায় জানতে চাইলে ওসি আরিফুর রহমান বলেন, উনারা মামলা করবেন না, এমন কিছু শুনিনি। আজকে তাদের আসার কথা রয়েছে।
প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় শনিবার (১১ এপ্রিল) দুপুরে ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে এক ‘পীরের’ আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে ওই দরবারের প্রধান আব্দুর রহমান ওরফে শামিম ওরফে জাহাঙ্গীরকে (৬৫) হত্যা করে। হামলায় আরও তিন অনুসারী—মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের—আহত হন।

বোয়ালখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সারোয়াতলী পূর্ণচন্দ্র সেন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির শিক্ষার্থী কাঞ্চি চৌধুরী ও নূরে আজরা এই উদ্ভাবনী প্রজেক্ট তুলে ধরে স্টলে।
চালকের চোখে তন্দ্রা এলে জাগিয়ে দেবে ‘চশমা’!
বোয়ালখালীতে বিজ্ঞান মেলায় দুই শিক্ষার্থীর উদ্ভাবন
চালকের চোখে তন্দ্রা এলে জাগিয়ে দেবে ‘চশমা’

দীর্ঘ পথ চলতে গিয়ে গাড়ি চালকের চোখে তন্দ্রা এলেই জাগিয়ে দিবে ‘চশমা’। এতে রক্ষা পাবে জানমালের। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার খবরে এমন এক প্রযুক্তির চশমা তৈরি করেছে ক্ষুদে দুই বিজ্ঞানী।

রবিবার (১২ এপ্রিল) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় ১৯টি স্টলে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে। শিক্ষার্থী কাঞ্চি চৌধুরী ও নূরে আজরা জানায়, চশমাটি তৈরি করতে এক হাজার টাকা খরচ পড়বে। ‘ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেমে’ তৈরি এ চশমা চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ার দুই সেকেন্ডের মধ্যে জাগিয়ে দিবে। এরপরও যদি চালক না জাগে তাহলে গাড়ির গতি কমিয়ে অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।

আজগর আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী সৃজন চৌধুরী এবার প্রজেক্ট প্রদর্শন করে ‘এগ্রো নোভা’। যা দিয়ে কৃষক তার জমিতে সেচের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে। একই প্রজেক্ট দিয়ে জানা যাবে ফসলের গুণগত মান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন,‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজন। বিজ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়াগুলো দেশের কল্যাণে কাজে লাগবে।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ‘স্টলগুলোতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো এক কথায় অসাধারণ। তারা দেশের সমস্যা সম্ভাবনাকে নিয়ে ভাবছে। শিক্ষার্থীদের নব নব উদ্ভাবনী চেতনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। সকাল ৯ টায় শুরু হয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এইদিন ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচিত খবর

পর্যাপ্ত খাদ্য মজুত ৩১ জন নাবিকের হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার পথে রয়েছে।বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করছে এবং পরিস্থিতি বিবেচনায় শারজায় ফিরে যেতে বলা হয়েছে।

তিনি জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন চালু রাখতে হওয়ায় রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

বিএসসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। টানা প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সেই অনুমতি দেয়নি। ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসসির তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সংঘাত ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

আরও পড়ুন

সর্বশেষ