আজঃ বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬

বান্দরবান:

বান্দরবান জেলা দায়রা ও জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধন।

বান্দরবান প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের মানুষের প্রত্যেক নাগরিকের দ্রুত বিচার পাওয়া সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, দ্রুত বিচার পাওয়া যেমন সাংবিধানিক অধিকার তেমনি দ্রুত বিচার প্রদান করার বিচারপতিদের নৈতিকতার কাজ। তাই বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে নজর রাখা আহ্বান জানান।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১টায় বান্দরবান জেলা দায়রা ও জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধকালে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিচারপতি ওবায়দুল হাসান বলেন, সারাদেশের বিচারক সংকট ও বিচারকদের বসার ভবনসহ সকল সংকট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। শীঘ্রই সকল সংকট কেটে যাবে। আর বিচার প্রার্থীদের দ্রুত সেবা দিতে সবাই মিলে কাজ করতে হবে। এসময় তিনি আরো বলেন, বিভিন্ন স্থান থেকে বিচার চাওয়া-পাওয়া আশায় আদালতে ছুটে আসেন সমশ্রেণীর মানুষ। যার ফলে সাধারণ মানুষ ও বিচারপতিদের ক্লান্তি দূর করতে দেশের প্রতিটি জেলায় আদালতের প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগারটি স্থাপন করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিচারপতি বলেন, শুধু পার্বত্য জেলা বান্দরবানে নয় এই অভিযোগটি সারাদেশে অভিযোগটি রয়েছে। তারপরও সরকার চেষ্টা করে যাচ্ছে এবং ইতোমধ্যে বহুতল বিশিষ্ট ভবন সিজেন বোর্ড বিভিন্ন স্থানে তৈরি হয়েছে সেসব ভবনে এনকোয়ারি হচ্ছে। আশা করি আগামী দিনগুলোতে সারাদেশে যখন ভবন সম্পন্ন হয়ে যাবে তখন আর বিচারকদের জটিলতা হবে নাহ। আগামীতে বিচারকের সংকট অচিরেই কেটে যাবে বলে আশা করছি।

এসময় গণপূর্ত অধিদপ্তর অর্থায়নে সাড়ে ৫১ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে বিচার প্রার্থীদের আদালত প্রাঙ্গণে বসার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ স্থাপন নির্মাণের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে জেলা দায়রা ও জজ আদালতে বিচারক ফজলে এলাহি ভূইয়া, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান, গণপূর্ত অধিদফতর বিভাগে প্রকৌশলী ফয়েজুর রহমানসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে পর্নোগ্রাফি ও ৩টি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি শিমুল গ্রেপ্তার 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানী ঢাকার খিলগাঁও এলাকা থেকে ৩টি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এবং পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনের ১টি মামলার পলাতক আসামি মো. শিমুল হোসেন (৩৬)কে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়।  গ্রেপ্তার হওয়া শিমুল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা মো. সাজিমুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিমুল হোসেনের বিরুদ্ধে তিনটি প্রতারণা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পাশাপাশি পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইন সংশ্লিষ্ট একটি মামলায়ও তিনি পলাতক ছিলেন।
ওই মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৯(২) ও ২৫(২) ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর একাধিক ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৪১৯ ও ৫০০ ধারায় দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় এসআই সেলিম রেজার নেতৃত্ব  পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, মামলাগুলোর তদন্ত ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী প্রাইভেটে পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তাদের পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একসঙ্গে একই বিদ্যালয়ের চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ ছাত্রীরা হলেন উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্বজনরা জানান, মঙ্গলবার সকাল প্রায় ১০টার দিকে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়।একই বিদ্যালয়ের চার শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ায় পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরির ভিত্তিতে নিখোঁজ চার ছাত্রীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।নিখোঁজ চার ছাত্রীর অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত বালিয়াডাঙ্গী থানা অথবা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ