ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক ছিনতাই চক্রের নারী সহ ৪ সদস্য আটক।

মিজানুর রহমান নগরকান্দা প্রতিনিধি:

ফরিদপুর:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক ছিনতাই চক্রের নারী সহ ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া এলাকা হতে দুইজন আসামী আটক করে। এবং তাদের দেওয়া তথ্যমতে আরও দুই আসামিকে আটক করে নগরকান্দা থানা পুলিশ।
রবিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) এ তথ্য জানান।

আটকৃতরা হলেন ১। তরিকুল খান২। আরমান খান ৩।রুমা খানম ৪। ইমারত মোল্লা।আটক ইমারত মোল্লার বাড়ি বোয়ালমারী উপজেলায় ও অপর তিনজনের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়।

সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান সাকিল জানান, গত (২৪ জানুয়ারী) সন্ধায় নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পাগলপাড়া এলাকা হতে যাত্রীবেশে একটি ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় চারজন অজ্ঞাত নামা দুষ্কৃতিকারী।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। সত্যতা পাওয়ার পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি ইজিবাইক ছিনতাই মামলা হয়।মামলা নং- ২৫ তারিখ ২৮/০১/২০২৪ ইং।
মামলা হওয়ার পরে ফরিদপুরের পুলিশ সুপারের দিকনির্দেশনায় গুপ্তচর নিয়োগ ও তথ্যপ্রযুক্তির সহযতায় ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করা হয়।পরবর্তীতে তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য পুলিশ পরিদর্শক তদন্তের নেতৃত্বে নগরকান্দা থানার একটা চৌকস টিম অভিযান শুরু করে। একপর্যায়ে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেন। এবং ইজিবাইক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করেন।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান,আসামীদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা ঘটনার সাথে জড়িত কথা স্বীকার করেছে। লুন্ঠিত ইজিবাইক উদ্ধার অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মাস্কাট থেকে যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ সুতিকাকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছবি-১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।বিমানবন্দরের কাস্টমস হল থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল তার ব্যাগেজে তল্লাশি চালায়। আটক মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশিতে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বর্ণগুলো ব্যাগেজের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। এ কারণে কাস্টমসের স্ক্যানারে তা সরাসরি ধরা পড়েনি; বরং স্ক্যানারে বিভ্রান্তি সৃষ্টি করেছিল।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা বলেন, উদ্ধার করা ৫৩৪ গ্রাম স্বর্ণের বিপরীতে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। চালানের পরিমাণ নির্ণয়ের পর উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে।

তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠকে জঙ্গি সন্দেহে আটক- ২৩ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


তেজগাঁও কলেজ জামে মসজিদে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।বিকেল সাড়ে ৩টার দিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ